somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি অপরিচিত জীবন এবং আমার প্রার্থনা

০৩ রা অক্টোবর, ২০০৬ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার চেহারা কেমন ছিল মনে পড়ে না মেয়েটার। আবছা করে মনে পড়ে, মানুষটাকে খুব ভয় পেতো সে। সারাদিন বাসায় থাকতো না। গভীর রাতে বাসায় এসে মাঝে মাঝে মাকে ভীষন বকাবকি করতো। এতটুকুই মনে আছে ওর। অথচ এই বাবা যেদিন হঠাৎই মারা গেল তখন মা কি আকুল হয়েই না কাঁদছিল। কারণ মৃতু্যটা স্বাভাবিক ছিল না। ছিল ইচ্ছা মৃতু্য। প্রথম প্রথম মা খুব কাঁদত বাবার জন্য। হাপুশ নয়নে। মানুষটা কোন অভিমানে অতটুকু ছোট মেয়ে আর বউ রেখে ইচ্ছা মৃতু্য বেছে নিয়েছিল তাই ভাবত সারাদিন। কিছুদিন যেতেই বদ মেজাজী দাদু একদিন বলেই বসলো, বাবা নাকি মারা গেছে মায়ের দোষে। মা যে অলক্ষুণে! কিছুদিন পরে বড় চাচীও মুখ বাঁকিয়ে বলে গেলেন সে কথা। মা আর বেশিদিন থাকল না সে বাড়ি। আলমারির উপর থেকে ধুলি ঢাকা সুটকেসটা নামিয়ে একে একে ওর সব জিনিস ভরলো। তারপরে, মামার সাথে নৌকা করে চলে আসল নানুবাড়ি।
নানুবাড়িতে আর প্রতি বেলায় ভর্তা ভাত ছাড়া আর কিছু না থাক, নানুর সীমাহীন মমতা আছে। আদর আছে। উষ্ণতা আছে। নানাভাই ক্যান্সারে মারা গেছে সেই কবে। নানু, তাঁর এক বিধবা মেয়ে, নাতি, এক স্বামী নির্যাতিত এবং বিতাড়িত মেয়ে, আর এক মেয়ে আর তার অসুস্থ ঘর জামাই, মাত্র কৈশোর উত্তীর্ণ উপার্জনহীন কিশোর ছেলে... সাত সাত জনের সংসার। এ সাতজনের সংসার কি করে চলে বলুন তো?
এরকম চিত্র বাংলাদেশে খুব অচেনা কি?
এরপরেও অনেকের চেয়ে খুব ভাল আছে এই পরিবারটা। কারণ স্বামী নির্যাতিত এবং বিতাড়িত মেয়েটা জীবন যুদ্ধে পরাজিত না হওয়ার পণ করে দাঁতে দাঁত চেপে ডিগ্রী পাশ করেছে। এরপর ঢুকে গেছে একটা এনজিও স্কুলে। খাটায় প্রচুর, কিন্তু টাকা তো আসে! খুব অপ্রতুল সে টাকা। সাত সাতটে ক্ষুধার্ত মুখের তিন বেলা ভাত ভর্তা নিশ্চিত করা ছাড়াও আছে অসুস্থ মায়ের ওষুধের চিন্তা। আপার মুখের দিকে তাকিয়ে মরনাপন্ন দুলাভাইয়ের চিকিৎসার টাকা জোগানো। আছে উপার্জনহীন ভাইটাকে স্বাবলম্বী করার আপ্রান চেষ্টা। আর বাঙালী মেয়ে বলেই, একবার 'হয়ে যাওয়া' বিয়ে টিকিয়ে রাখার জন্য এতকাল যত চেষ্টা করা হয়েছে সব কিছুর খেসারত দেয়া মাসের শেষে টাকা গুণে। আর বাবাহীন কিশোরী ভাগ্নীটাকে ইচ্ছা করে অনেক পড়িয়ে অনেক বড় করবে... কিন্তু কি করে? টাকা কি গাছে হয়?
আমার খুব কাছের এবং প্রিয় কিছু মানুষের গল্প বললাম এতক্ষণ। জানি, এই মানুষগুলোর অশ্রু আর দু:খের বোঝা হালকা করার জন্য আমি তেমন কিছু করতে পারি না, পারি নি আজ অব্দি। জানি, বাংলাদেশ এবং পৃথিবীর লক্ষ লক্ষ মানুষগুলো, যারা আছে এর চেয়েও খুব কষ্টে, তাদের সবার চেয়ে খুব বেশি ভাল আছি।
এই ভাল থাকা আমাকে বিব্রত করে এবং স্রষ্টার প্রতি পরম কৃতজ্ঞতায় মাথা নুইয়ে দেয়। স্রষ্টার কাছে আমার আন্তরিক প্রার্থনা... কখনও, কখনই যেন অনুভূতিহীন হয়ে না যাই এ মানুষগুলোর প্রতি। কষ্টগুলোকে টিভির ছোট্ট বক্সে বন্দী রেখে চ্যানেল পাল্টে সব ভুলার চেষ্টা না করি। আমাকে যেন সব সময় কষ্টগুলো তীব্র, তীব্র যন্ত্রনা দিয়ে যায়... অসি্থর করে রাখে দিন রাত... সব সময়...
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:০১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×