somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন তার সাথে হয় দেখা...

২৪ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেবানিজ টিনেজারগুলো দামী কনভার্টিবল চালায়, মাথার চুল, দাঁড়ি গোঁফের ঢং দেখলে টাসকি খেতে হয়। সাইলেনসারহীন গাড়িগুলো মাথা ধরানো শব্দ আর ধুম ধারাক্কা মধ্যপ্রাচ্যীয় গান নিয়ে স্পীড লিমিটের অনেক জোড়ে ছুটে চলে রাজ্যের বিরক্তির উদ্রেক করে।
ইমুর ইউনিতে একটা খুব ভদ্র লেবানিজ ছেলে আছে। সমস্যা হল, ওর মাথার চুলগুলো। কাঁধ ছাড়ানো চুলগুলো পিছনে ঝুটিতে ঝুলে থেকে বরাবরই মানুষকে ধোঁকা দেয়। এত মারাত্মক ট্যালেন্টেড ভদ্র ছেলে যে এ-ই, চেহারা দেখে মিলানো যায় না একদম। ককেসিয়ান মেয়ে কজমস ছেলেটার কথা শুনেছিল লোকমুখে। মুখোমুখি দেখে বিশ্বাস করতে পারল না, এ-ই সে! ওর হা করা মুখ থেকে বেরিয়ে আসল সেই বিখ্যাত প্রশ্ন... 'ইজ দ্যাট হিম? দ্যাট হাবিব লুকিং গাই'? হাবিব লুকিং বলার কারণ হল, লেবানিজরা কথায় কথায় সবাইকে হাবীব (বন্ধু) ডাকে। এখন লেবানীজ ফাঙ্কি কাউকে দেখলেই আমরা বলি 'হাবিব লুকিং'।
আমাদের হাবিব, মানে 'ভালবাসব' এর চেহারাও কিন্তু খানিকটা হাবিব লুকিং। ভদ্রলোক খুব খারাপ কাজ করে এক এক বার। পাগল করে ফেলে গানগুলো দিয়ে। কাল রাত থেকে অনবরত শুনছি 'স্বপ্নে তার সাথে হয় দেখা...'।
তাতে কিছু অাঁতলামি উগ্রে উঠল। পাঠক আর কিছু পড়তে চাইলে দয়া করে নিজ দায়িত্বে পড়বেন।
-----------------------------------------------------------------------
স্বপ্ন কথাটা কি সুন্দর! স্বপ্নের সূতো দিয়ে অবিরাম স্বপ্নজাল বুনে চলা।
অবিরাম।
স্বপ্ন দেখতে না পারা মানে যে মরে যাওয়া মেয়েটা বুঝতে পারত না যদি না ও স্বপ্নজালটার স্বয়ংক্রিয় পুড়ে যাওয়া না দেখত। আরব্য রজনীয় স্টাইলে ওর সামনেই সেটা ভূতুড়ে স্বয়ংক্রিয়তায় চলে গেল হাতের ফাঁক দিয়ে। পুড়ল নিজে, যন্ত্রনায় ছটফট করতে থাকা মেয়েটা অদৃশ্য, পোক্ত শিকলের বাঁধনে বাঁধা থেকে সব দেখছিল। সে কি অসহায়ত্ব!
সব শেষে চেষ্টা করেছিল মেয়েটা, ছাইগুলো মাটি চাপা দিতে। সে জন্য কত কিছু!
টেম্পোরাল লোবের অনুবীক্ষনিক ঘরগুলো যদি শান্তি দিতে জানত! অতটুকু ছোট ঘরগুলোই পাহাড়গুলো হাকিয়ে নিয়ে আসে বুকের ওপর। জলোচ্ছ্বাসকে নিমন্ত্রন জানিয়ে নিয়ে আসে বার বার। নির্ঘুম রক্তাক্ত চোখের পাতাগুলো এক হতে দেয় না বারো ঘন্টা, আঠারো ঘন্টা, চবি্বশ ঘন্টা এবং আরও বেশি। হাবুডুবু খেতে খেতে শ্বাসরুদ্ধ হয়ে আসে। নিঃশব্দ তীব্র অসহায় চিৎকারের সাক্ষী হয়ে থাকে শুধু রাতের আকাশ। টলমলে পায়ে মেয়েটা পারে নি পাহাড় ডিঙাতে, জলচ্ছ্বাসের তোড় সামলে। ও ছাড়া কেউ যে দেখতে পাচ্ছিল না স্বপ্নজালটা উষ্ণতা দেয়া বন্ধ করতেই শীতল মৃতু্য এভাবে ছুঁয়ে দিয়েছিল ওকে।
এতদিন হয়ে গেল!
এতদিন!
এতদিনে শ্যামল গ্রহটা সূর্যের চারিদিকে দু'পাক নেচে এসেছে। সোনালী রঙ নিয়ে [ইটালিক]ওরা[/ইটালিক] ফিরে এসেছে, আকাশ চুঁইয়ে পড়া সোনালী রোদের আদর। মাটি চাপা দিয়ে দেয়া ছাইগুলো কোন এক অদ্ভূত উপায়ে আবার মহীরুহ হয়ে উঠেছে।
এতদিনে হিসেব করে বেহিসাবী হওয়ার দিন এসেছে। অদক্ষ দু' জোড়া সাহসী (কিংবা বোকা) হাতে স্বপ্নজাল বুননে সময় (কিংবা অসময়) এসেছে আবারও।
কোমল মায়াবী আলোয় বড় ভাল লাগে সে সব!
[ইটালিক]স্বপ্নের চেয়েও মধুর...[/ইটালিক]
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৫:৫৪
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

×