somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলার পথে টুকিটাকি

২১ শে নভেম্বর, ২০০৬ ভোর ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন ট্রেইন ধরি খুব তাড়াহুড়ায়। বাসা থেকে হাঁটাদৌড় (হাঁটা এবং দৌঁড়ের মাঝামাঝি কিছু) লাগিয়ে স্টেশনে পৌঁছে টিকেট কিনতে কিনতেই ট্রেইন প্লাটফর্মে এসে যায়। তখন আরেক দফা দৌঁড়। এসবের মাঝে স্টেশনে বিজ্ঞাপন করতে থাকা মানুষগুলোর দিকে মনযোগ দেয়ার সুযোগ থাকে না একদম। একটুও না থেমে নূন্যতম ভদ্রতা দেখিয়ে কোনমতে বলি, সরি মাইট, গটা রান ফর দা ট্রেইন। আসলে সব যাত্রীরই একই অবস্থা, এর মধ্যে মনযোগ আকর্ষণের জন্য কম তদবির করতে হয় না বিজ্ঞাপনওয়ালাদের। সেবার দেখলাম নতুন ফ্যাশন শুরু হয়েছে, এংলো স্যাক্সন একজন আমাকে সালাম দিলো। আমি দৌঁড়ের উপরেই জবাব দিয়ে চলে গেলাম। উপহার হিসেবে একটা হাসি ফ্রি দিলাম। আরেক দিন হলো অভিনব কান্ড, ডু য়ু হ্যাভ এ মিনিট শোনার পরেও যখন মাথা অপারগতার ভঙ্গিতে ঝাঁকিয়ে একই গতিতে হাঁটছিলাম তখন লোকটা উইল স্মিথের মত আংগুলে নানা চাল করে বুঝিয়ে দিলো কি যেন মনে করতে চাইছে। তারপরে মুখ উজ্জ্বল করে বলে উঠে, 'নামাস্ট'... আমি হেসে ফেললাম বলে লোকটা নিজের মাথায় বাড়ি দিয়ে বলে, 'আই গট ইট রং হ্যাভেন্ট আই? সরি ম্যাম, নামাস্টে... ইজ দ্যাট হাউ য়ু সে ইট?' 'সরি মাইট আই ডোন্ট নো দ্যাট ওয়ার্ড' বলে ছুটলাম। হাসির মধ্যেও হালকা অপমানিত হইলাম, পৃথিবীতে কতকিছু হইল এখনও বাদামী চামড়া দেখলেই হিন্দু ভাবতে হবে?

আরেকদিন আমি, আফিফা আপু আর জাকিয়া আপু কই যেন যাচ্ছি। লিডকম স্টেশনে বসে ট্রেইনের অপেক্ষায় আছি। পাশ দিয়ে যাচ্ছিলো ময়লা কাপড় পড়া বিয়ার হাতে ক্ষয়ে যাওয়া দাঁতের, উস্কো খুস্কো চুলের এক লোক। বুঝাই যায় রাস্তায় রাত্রি যাপন করে। আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে ভুবন মাতানো হাসি দিয়ে বলে, 'গুড মর্নিং মোজলেমস'।

ইমুর হইছে আরও ক্লাসিক কান্ড। ও বিকেলের দিকে স্টেশন থেকে বাসায় যাচ্ছে। পাশ দিয়ে এক লোক যাচ্ছে, মধ্যবয়সী। কাপড় চোপড়ে বুঝা যায় অর্থনৈতিক অবস্থা ভালো না। সহজ সরল অশিক্ষিত মানুষদের কেউ। ইমুর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে বলে, 'আচ্ছা শোন, তোমার স্কার্ফটা একটু খানি খোল, আমি তোমার চুল দেখি?' আমি ওরকম অদ্ভূত দাবী শুনলে একটু ভড়কেই যেতাম। ইমুর ব্যপারটা মজার, ওকে খুব কম জিনিসই খুব অবাক করে। ও খুব স্বাভাবিক ভাবে ছোট্ট একটা বাচ্চা বেশি চকলেট খেতে চাইলে যেভাবে না করতে হয় সেভাবে গম্ভীর মুখে মাথা নেড়ে বলে, 'উহু, নট হ্যাপেনিং মাইট'। বেচারা শুকনো একটা 'ওহ' বলে চলে গেল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×