somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজানা পাঁচে ব্লগ ভাসাই (আস্তমেয়ে)

০৯ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

1. ভালো মানুষ হওয়ার জন্য আমার কাছে সবচেয়ে বড় গুণগুলো হলো সততা এবং সংবেদনশীলতা, স্বার্থহীনতা। স্বার্থপর মানুষদের তীব্রভাবে অপছন্দ করি, ঘৃণা করি হিপোক্রেসী। বিশ্বাসযোগ্যতা আমার কাছে বন্ধুত্বের খুব বড় শর্ত। আমি আজ পর্যন্ত কারো বিশ্বাস ভাঙি নি, বন্ধুত্বে যা কিছু চিড়ল ধরেছে অপরপক্ষ আমার বিশ্বাসে আঘাত করার জন্যই হয়েছে। এই ব্যাপারে আমি রুথলেস, ভয়ংকর নিষ্ঠুর। তাছাড়া, যে কারো সাথে, যে কোন বিশ্বাসের মানুষের সাথে মারাত্মক বন্ধুত্ব হয়ে যায়। তবে হ্যা, নিজের কাজ এবং বিশ্বাসের ব্যাখ্যা নিজের কাছে থাকতে হবে। শুধু 'সমাজ করে বলে করি', বা 'ইট লুকস কুল' টাইপের ভেড়ার পালের মানুষদের সাথে আমার বন্ধুত্ব হয় না। হয় নি কখনও। হলেও টিকে না।

2. আমার একাডেমিক রেজালট বরাবরই ট্যান কার্ভিশ। বাবা মা কখনও কিছু বলার সাহস পায় নি, কারণ আমাকে কিছু বললেই আমি উলটা পথ ধরি। সুতরাং যেই বছর পড়তে ইচ্ছা করে, সেই বছর ভালো করি, যেই বছর করে না, সেই বছর খারাপ করি। রোল 63 থেকে 5 হওয়ার রেকর্ড আছে। ক্লাস এইটে বৃত্তি পরীক্ষার দু'সপ্তাহ আগে গণিত পরীক্ষায় পেলাম 30 এ 3। আমি বাসায় এসে কেঁদে অস্থির। সেবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় রমনা থানা থেকে মেধা তালিকার প্রথম দিকে নাম ছিল। সেটাই বাংলাদেশে আমার প্রথম এবং শেষ পাবলিক পরীক্ষা। গত সেমিস্টারে পড়ায় একেবার্লেই মন ছিল না। সাবজেক্টগুলোতে ফেইল করেছি আর টেনেটুনে পাশ করেছি। এবার আমার রেজালট দেখে আমিই টাসকি খেয়ে গেলাম। খুব ভালো রকমের 'ডিসটিংশন' পেয়েছি। আমার ইউনি জীবনের শ্রেষ্ঠ রেজালট। কিছুতে খারাপ করলে তাই হতাশ হওয়ার রাস্তা পাই না, দোষটা যে পুরোটাই নিজের, খুব ভালো করেই জানি।

3. গান গাই ভালোবেসে, যদিও প্রফেশনাল ট্রেইনিং নেই। আমার গানের সবচেয়ে বড় ভক্ত আমার ছোট বোন। একবার একজনকে জন্মদিনে উপহার দিয়েছিলাম গান গেয়ে সিডিতে রেকর্ড করে। বিপুল আনন্দ পেয়েছিল। দুই বছর আগে একজনের সাথে অভিমান করে গান গাওয়া গাওয়া এবং শেখা বন্ধ করে দিয়েছিলাম। এখন আগে শেখা গানগুলোই গাই, নতুন করে শেখা হচ্ছে না!

4. ক্লাস নাইনে মায়ের সাথে খুবই তুচ্ছ কারণে কথা কাটাকাটি হওয়ার পরে (এই মহিলার আমাকে নিয়ে সত্যিই খুব কষ্ট হয়েছে!) আগের দিন পাওয়া বৃত্তির হাজার খানেক টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছি সবার অজান্তে। খুব ভোর ছিল তখন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এমন সব জায়গায় গিয়েছি সেদিন যেখানে আগে যাই নি কখনও। মজার এবং ভয়ংকর সব অভিজ্ঞতা হয়েছিল সেদিন । রাগালো মাথায় ভয়ংকর সব প্ল্যান করছিলাম, রমনা পার্কে রাত কাটাবো, না হয় শিশু পার্কের রেইলিং টপকে। ভাগ্যিস, মাকে ফোন করেছিলাম শাহাবাগ থেকে। মায়ের কণ্ঠ শুনে সাথে সাথে রিকসা চড়ে বাসা! আসলে এটা একটা উদাহরণ, আমি পাগলামি করতে জানি। পাগলদের ভয় নেই, শঙ্কা নেই, সংকোচ নেই। আমার ট্যানকার্ভের এসিমটোটের কাছাকাছি থাকার মুহূর্তগুলোতেও ওই ভাবগুলো লোপ পায়, পুরোপুরিই।

5. নির্জন জায়গা এবং প্রকৃতি অসম্ভব প্রিয়। হাঁটা এবং কথা বলায় আমার কোন ক্লান্তি নেই, যদি প্রিয় মানুষদের সাথে হয়। হাঁটাটা একাও চলে প্রচুর। তবে প্রিয় মানুষদের সাথে ব্যাপারটায় সত্যিই ক্লান্তি আসে না। ঢাকার রাস্তায় এক টানা তিন ঘন্টা হেঁটেছি, অনির্দিষ্টভাবে। একবার একজনকে সোজা পূব বরাবর দু' কিলোমিটার হাঁটিয়ে সমুদ্রে নিয়ে গিয়েছিলাম। আগে বলি নি কোথায় নিয়ে যাচ্ছিলাম। স্মরনীয় হন্টন!
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১১:০১
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×