তুমি ভরেছো এ মন...
এক নিঝুম অরন্যে...
বসন্তে পাহাড় চুড়ায়
আর বৃষ্টি দিয়ে...
তুমি ভরে দা্ও এ মন
ফিরে এসে...
আমায় ভালবাসতে দা্ও
জীবন দিয়ে...
যেন হারাই তোমার মিষ্টি হাসিতে...
যেন থাকি সারাক্ষন এই বাহুডোরে...
কি আকুতি ভরা কথাগুলো! তীব্র চা্ওয়া... ভিতর থেকে উঠে আসা... শুধু কন্ঠের খেলা না... অনুভূতি ঢেলে দেয়া...
এই সুমনের যতগুলো গান শুনেছি সব ভাল লেগেছে। গলাটা একটু অন্যরকম। স্বচ্ছ। প্রথম শুনেছি "ভাবতে কেমন অবাক লাগে..."
এখন বাংলাদেশে ব্যান্ডের গানের নামে স্রেফ চেচামেচি আর অসুস্থ নাচানাচি একটু কমে এসেছে। কিছু খুব সুন্দর গান হচেছ। ব্ল্যাকের "সে যে বসে আছে" গানটা যতবার শুনি আর্ও শুনতে ইচ্ছে করে। "দূরে তুমি দাঁড়িয়ে" শুনে যে কষ্ট হয়... "এখন্ও বৃষ্টি পড়ে তোমার মাঝে সে বৃষ্টি ফোঁটা আমি নই!"
"অদ্ভূত সেই ছেলেটি"র বাদ্যযন্ত্রের ব্যবহার আমার সহ্য ক্ষমতার চেয়ে একটু বেশি, তবু ভালই।
"আমি বাংলার গান গাই" ভালবাসেন নি এরকম বাঙালি বোধ হয় খুঁজে পা্ওয়া যাবে না।
কবির সুমনের গানগুলো এখন ক্লাসিকের পর্যায়ে চলে যাচ্ছে... "প্রথমত আমি তোমাকে চাই" গানটা এখন্ও খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে ভাল লাগে। রবীন্দ্রনাথ তো চাঁদ সুরুযের মধ্যে প্রিয়াকে খুঁজে পেয়েছেন... এই ভদ্রলোক বালিশ-কাঁথা এমনকি পাপোশের মতো আটপৌরে জিনিসে প্রিয়াকে পেতে চেয়েছেন। ডাউন-টু-আর্থ চা্ওয়া পা্ওয়ার সাথে অসাধারন জিনিসগুলো মেলান বলে সুমনের গানের এতো নিবেদন...
অঞ্জনের কিছু গান ভাল লেগেছে। একা শোনার জন্য না, আড্ডায় বসে শোনার জন্য।
মান্না দে এর "কফি হাউজের সেই আড্ডাটা"... নস্টালজিয়ার বিলাসিতায় ডুব দেয়ার জন্য পারফেক্ট...
শ্রীকান্ত... আপাতত আমাকে মাতাল করে রেখেছে।
"নয় থাকলে আর্ও কিছু ক্ষন
নয় রাখলে হাতে দু'টি হাত
নয় ডাকলে আর্ও কিছু কাছে
দেখো জোছনা ভেজা এই রাত...
... এখনি বলো না চলে যাই
শুধু ভাবতে দা্ও তুমি যে আপন..."
গানটা যে কতবার শুনেছি তার ইয়েত্তা নেই। গানের কথাগুলো না শুধু, গা্ওয়ার ভঙ্গিতে ঢেলে দেয়া আকুতি, তীব্র অনুভূতি সব একসাথে... আর তবলা যে এতো মিষ্টি সেটা এই গানটা শোনার পরে টের পেয়েছি। কম্পোজিশন অসাধারন। শব্দচয়ন অদ্ভূত সুন্দর। এছাড়া "আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম", "বধুয়া আমার চোখে জল এনেছে হায়", "জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো", "নদীর ছবি অাঁকি", "কেন এতো মায়ায়"... আর্ও কত কি!
রবীন্দ্র সঙ্গীতের কথা তো না বললেই না।
প্রিয় গানগুলো:
-আকাশ আমায় ভরলো আলোয়
-তুমি সন্ধ্যার্ও মেঘ্মালা
-বধু কোন আলো লাগলো চোখে
-ভালবাসা কারে কয়
-আজ শ্রাবনের আমন্ত্রনে দুয়ার খুলেছে
-আমি জেনে শুনে বিষ করেছি পান
-বাদল দিনের প্রথম কদম ফুল
হম.. বৃষ্টির গানই বেশি। ভদ্রলোকের সময়োপযোগী গানের অভাব নেই।
আর কি? ্ওহ ইন্দ্রানী...
"নদীতে তুফান এলে কূল ভেঙে যায়" গানটা সুন্দর। মৌসুমী ভৌমিকের গানগুলো্ও প্রায়েই সুন্দর।
আমার আসলে যে কোন ভাল গান আর ট্যালেন্টের সুন্দর, সুস্থ প্রকাশ ভাল লাগে। একটু ঝামেলায় পড়ে যাই "প্রিয় গানের" সংজ্ঞা দিতে গিয়ে... অনেক দিন বাংলা গান শোনা হয় নি। আজ নববর্ষের দিন শুনে উসুল তুলছি...
ছবিটা শীতলক্ষায় সূর্যাস্তের। নববর্ষে বোধ হয় সূর্যদয়ের ছবি দেয়া উচিত ছিল, কিন্তু তোলা হয় নি যে! আজকেও তো সন্ধ্যা হবে তাই না? আপনাদের আজকের এবং সারা বছরের সন্ধ্যা,গোধূলি, সন্ধ্যার আগের পরের সময় এরকম সুন্দর হোক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


