স্ত্রীর উইটিজমের কাছে হেরে গিয়ে যখন অসহায় মুখে বসে থাক তখন পক্ষপাতিত্ব করে তোমাকে জিতিয়ে দিয়ে তোমার সাথে গোপন সমঝোতার চোখাচোখি ভাল লাগে...
প্রভুর প্রতি ভালবাসার গভীর উপলব্ধি থেকে মনের গহীন থেকে উঠে আসা তোমার প্রতিটা কথা ভাল লাগে, ভাল লাগে...
ছোটবেলা থেকেই যেই দাড়ির সাথে আমার দারুন সখ্যতা, চার বছর বয়সে একবার যেই দাড়ি কেটে ফেলেছ সেই ভয়ংকর দু:স্বপ্ন দেখে কেঁদে উঠেছি ঘুম থেকে, সেই কাঁচা পাকা দাড়ির খোঁচা খেয়ে গালে গাল ছোঁয়াতে ভাল লাগে...
গান গাইতে গাইতে হঠাৎ তোমার মুখে তাকিয়ে নরম-ভালবাসা-স্নেহ-মাখা আলোটুকু দেখতে ভাল লাগে...
যখন আমার উদ্ধত আগুন ঝরা চোখে তাকিয়ে ক্ষনকাল আগের অসন্তোষ ঝেড়ে ফেলে সেখানে করুন আত্মসমর্্পন এনে বল: "মা রে আমার দিকে এভাবে তাকিয়ো না, আমার ভয় লাগে"... তখন হেসে ফেলতে ভাল লাগে...
প্রথম কদম কি কেজি ওয়ানের 'এ' গ্রেড... আমার প্রতিটা ছোটখাট সাফল্যে তোমার সগর্ব হাসি মাখা মুখ দেখে অনুপ্রেনিত হতে ভাল লাগে...
তোমার নি:শব্দ ত্যাগ, তীতিক্ষা কিংবা শাসন হাজারও শব্দের ব্যবহারের কাজ করে দেয় মুহুর্তে...
প্রচন্ড বিশ্বাসে ছেড়ে দেয়া মেয়েটার কোন ভুলে যখন ভীষন কষ্ট পাও, তখন সেই স্তম্ভিত-কষ্ট-মাখা চোখের দিকে তাকিয়ে ভাল হয়ে যেতে ভাল লাগে...
গভীর রাতে প্রভুর কাছে হাত তুলে প্রচন্ড কৃতজ্ঞতায় অশ্রুভেজা চোখে হাজার বার রাবি্বর হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা বলতে ভাল লাগে...
বাবা, তোমাকে বাবা ডাকতে ভাল লাগে, ভাল লাগে...
[বাবা আপাতত একটু দুরে আছে। দোআ চাচ্ছি বাবা আর মায়ের সুস্থতা এবং মানসিক প্রশান্তির জন্য।]
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৬ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




