1 missed call
unknown number
ঘড়িতে তখন 3.07।
ধুর।
প্রায়ে এক সপ্তাহ ধরে এই অদ্ভূত কলটা আসছে। রাত 12টা - 6টা পর্যন্ত, বিভিন্ন সময়ে। দুই তিনবার রিং হওয়ার পরে লাইন কেটে যায়। নাম্বার হাইড করা বলে আমি জানি না কে করছে। অথচ কলের শব্দে ঘুম ঠিকই ভাঙে। তখন ঘুম আনতে রীতিমত যুদ্ধ করতে হয়। আমার বাকি রাত ঘুম হয় না তো প্রিয় কিছু মানুষেরও না, বাকি রাত ম্যাসেজ করে জাগিয়ে রাখি তাদের
।
বন্ধুদের জিজ্ঞাসা করেছি, কেউ স্বীকার করে নি। আমার নাম্বার দেয়ার ব্যপারে আমি সচেতন , অবাঞ্চিত কারো হাতে যাওয়ার প্রশ্নই উঠে না। নেহায়ত আমার ঘুম ভাঙানো ছাড়া অন্য কোন উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। সৎ উদ্দেশ্য থাকলে একটা ম্যাসেজ দিয়ে জানানোর প্রয়োজন অন্তত: বোধ করত।
এক ঘন্টা জাগনা থেকে একজনের ক্রেডিট শেষ করে অত:পর একটা কাম করলাম। সার্ভিস প্রোভাইডারকে ফোন করে কম্প্লেইন ঠুকে দিলাম তখনই
। ওই কালপ্রিট একটা চিঠি পাবে, আমাকে কল করা বন্ধ করার জন্য। তাও যদি আমি কমপ্লেইন বন্ধ না করি, তাহলে কঠিন ব্যবস্থা নেয়া হবে... হে হে...
ওহ একটা কথা বলা হয় নি, স্বপ্নের পেয়ারা অভিযানে আমার সাথে ছিল শাওন... শাওইন্যা। কালকে অভিমান করে টরে আমার অবচেতন মনকে এত বিচলিত করে ফেলেছে যে ব্যাটা আর জায়গা পাইল না, স্বপ্নে হানা দিল... দাঁড়া দেখাচ্ছি মজা... একটু শান্তি মত যে ঘুমাব তাও হতে দিবি না...
(খাইয়ালামু)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



