somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো অাঁতলামি

২৪ শে মে, ২০০৬ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিবারে বড় ভাই বোন থাকলে ছোটরা একটু তাড়াতাড়ি পেকে যায়। আমার বড় ভাইয়ের সাথে আমার বয়সের পার্থক্য মাত্র দেড়। ওর সাথে সাথেই কথা শিখেছি, পড়া শিখেছি, লেখা শিখেছি। স্কুল শুরু করার আগেই পড়ালেখা শিখে আমি বিরাট বুদ্ধিজীবি। স্কুলে খুব মজা পেতাম যখন দেখতাম আমি পড়তে জানি, অন্যরা জানে না। পড়তে মজা পাওয়া তখন থেকেই শুরু। পত্রিকার বড় হেডলাইন থেকে শুরু করে ডানো গুঁড়ো দুধের টিনে এক গ্লাস কুসুম গরম পানিতে কয় টেবিল চামচ গুড়ো দুধ আর কয় চামচ চিনি দিতে হবে পড়ে যেতাম।
সর্বভুক স্বভাবটা এখনও রয়ে গেছে। অরুচি হয় কম। তাই এক মাস আগের পত্রিকাও আগ্রহ নিয়ে পড়ি। কাল পড়ছিলাম কিউ নিউজের নভেম্বর'05 সংখ্যা। কিউ নিউজ ব্রিটেনের মুসলিমদের পত্রিকা। বেশ ম্যাচিওয়ার জার্নালিজম, পড়তে ভাল লাগে। পড়তে পড়তে ভাল লাগা কিছু অংশ পাঠকের জন্য তুলে দিব ভাবছিলাম। অাঁতলামির ডোজ একটু বেশি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি:

"Are we to be trival ummah, prepared for the sake of unity to defend Muslims, right or wrong, to ignore Muslim-on-Muslim violence, or become oblivious to general human suffering and pain?"
An Ummah of Purpose by Yahya Birt

এই ক'টা লাইন আমাকে অনেক ভাবিয়েছে। মুসলিমরা ভুল করলে সেটা ধরতে হবে বুঝলাম। কিন্তু এই ভুল ধরার একটা সীমা আছে। অনেক সময় মাত্রাতিরিক্ত সমালোচনা ভুল জিনিসে ঘৃণা এনে দেয়। আমি নিশ্চত মুসলিমদের একটা বড় অংশ ইহুদীদের নাম শুনেই নাক কুঁচকে ফেলে। অথচ সব ইহুদীরাই যায়োনিস্ট যিলট বা ওদের সমর্থক না। আবার ইরশাদ মানজীর মত 'ট্রাবল উইথ ইসলাম' মনে করলে সমস্যা, কারণ ট্রাবলটা ইসলামে না, মুসলিমদের। চরমপন্থী, রেসিস্ট মনভাব প্রত্যেকটা জাতি আর বিশ্বাসের মধ্যে আছে। মুসলিমদের মধ্যেও থাকবে। তাই বলে, ইসলামে ট্রাবল খুঁজে বের করতে চাইলে আমার সমর্থন পাবে না। এই সীমারেখাগুলো টানা খুব সমস্যাজনক...
সমস্যাটা ইসলামের না, বরং কিছু ইগোইস্টিক মানুষের ঘাউরামি। আনডারইউজড ব্রেইনের বাইপ্রডাক্ট:

"The world is caught in an idelogical battle. Enormous forces have locked horns and nobody is willing to budge an inch. That leads to people getting caught in the cross fire. Of all the phrases that haunt me in the play is Terry Waite saying, "I could stand in the face of my captors and say 'you tried to break my body you haven't, you have tried to break my mind but you haven't, but my soul is not yours to possess". In effect that is exactly what is being said to them. You can invade my country but my soul is not yours to possess. We live in a world where people want to possess each other's soul."
"My soul is not Yours to possess" by Robin Soans

হুম, তো এটা হচ্ছে মোর অর লেস, দখলদারিত্বের মনভাব আর পাল্টা ঘাউরামি!
হীনমন্যতা প্রসূত রাগ আর অভিমানে অন্ধ হয়ে করা কাজ কর্ম। রাগ নিয়ে একটা সুন্দর অংশ পড়েছিলাম:

"Anger is a form of drunkenness. Alcohol is prohibited because it makes us drunk but we often forget that there are many forms of drunkenness and they all have something in common. The drunkenness of anger is just as misleading as the drunkenness of alcohom. It is just as liable to upset judgement, to make us incapable of effective action, because effective action relies on sober judgement. In practice, those who are seized by such anger, lose logic and rationality. They become ineffectual and less effective in achieving their ends."
The Radical Middle Way by Shaykh Hasan Le Gai Eaton

ভদ্রলোকের পুরো আর্টিকেলটা মজার। 'দ্যা র্যাডিক্যাল মিডল ্ওয়ে'। চরম মধ্যপন্থা। মধ্যপন্থী হতে হবে মুসলিমদের, তার মানে নিজেদের সব কিছু নিয়ে হীনমন্যতা আর ঢালাও সমালোচনা না, বরং গঠনমূলক সমালোচনা। আবার নিজেদের সুপার ভাবতে ভাবতে কল্পনার জগতে চলে যাওয়া না, যেখানে মুসলিমরাই শাসক, বিজ্ঞানী, নেতা আর সবাই কীটতুল্য। আবার একটা অংশ তুলে দিচ্ছি:

"Some people argue that humiliation breeds extremism. Bin Laden said, "We have been living in humiliation for 80 years." My response to Bin Laden is that the Quran says, "When calamities came to you and you were afflicted the likes of twice of what you inflicted on the Quraysh, you sid how did this happen? Sayit is from your own selves."... If Muslims want to know why they are humiliated let them look at what we have done to reach this level. Ask yourselves tough questions about our community and stop pointing fingures at other people."
'Just Enough Religion to Hate', A speech by Hamza Yusuf

আফগানরা রাশানদের প্রতিরোধ করতে গিয়ে ক্যান্সারের মত চরমপন্থী মনভাব আর ঘৃণায় আক্রান্ত হয়েছে। সেটার বিরোধিতা করা মানে পুরো ইসলামের সাথে সব সম্পর্কের লেঠা চুটিয়ে হাত ধুয়ে ফেলা না। ঠিক প্রশ্নটা খুঁজে বের করে করতে হবে। কঠিন প্রশ্ন হলো দু'মুখো চরিত্র, ইসলাম সম্পর্কে না জেনে কথা বলা ইত্যাদি। ইনটারপ্রিটেশনের পার্থক্য থাকতেই পারে, চার মাহযাব বা লা-মাহযাবি মনভাব, শিয়া বা সুন্নী, এই পার্থক্যগুলোকে ছোট করে দেখে মূল সমস্যার পিছনে লাগতে হবে... ইসলামের নাম করে সন্ত্রাসবাদী করে যারা ইসলাম আর পৃথিবীর বারোটা বাজাচ্ছে, তাদের পিছনে লাগতে হবে।

"British Muslims... need to be immediately aware and realise that now is not the time to grab each other by the throat! Instead, they mus grab each other by the hand and agree to disagree... The urgent need for Muslim unity is not merely and idealistic rallying cry born out of a misplaced utopian Islamic universalim. Nor is it simply a distraction designed to belie the reality that there are internal problems with the British Muslim community must address. Rather, without consolidating unity of purpose, the Muslim community cannot fight the increasing injustices it appears destined to face nor can it critically and rationally resolve intra-community problems."
The X Factor by Mohammad Siddique Seddon

এগ্রি টু ডিসএগ্রি! আমার প্রিয় ফ্রেইজ! আজকের অাঁতলামির অধিবেশন শেষ করছি হামযা ইউসুফের বক্তব্যের একটা অংশ তুলে দিয়ে। দারুণ মনে ধরেছে, আমার পুরো বক্তব্যকে সামারাইজ করে দিয়েছেন অল্প কথায়:

"This is Allah's earth and we are guests. He invited us all here. We cannot say who should be here and who shouldn't. We have to tolerate each other. And like Jonathan Swift said, "We hav just enough religion to hate one another but not enough religion to love one another." And I say to the British government that it is not too much Islam that is the problem, it is too little."
'Just Enough Religion to Hate', A speech by Hamza Yusuf
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৬ রাত ১০:০২
৩৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×