শেষ হচ্ছে প্রাণের মেলা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ শেষ হয়ে যাচ্ছে বাংলা একাডেমীর অমর একুশে বই মেলা। বাঙ্গালীর প্রাণের এই মেলা আজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সাহিত্য-সংস্কৃতি প্রেমিক প্রতিটি মানুষ বারবার এই মেলায় হাজির হয় প্রাণের এক দুরপনেয় তাগিদে। তারা কিনে আনে পছন্দের বই। মেলাকে কেন্দ্র করে আমাদের সাহিত্য-সংস্কৃতি আলাদা গতি লাভ করে। সৃজনশীল বই প্রকাশ এই মেলাকে কেন্দ্র করেই আবর্তিত হয়।
মেলার সূচনালগ্নের বছরগুলোতে আমাদের বইমেলায় পাওয়া যেত প্রধানত কবিতা,উপন্যাস,গল্প,প্রবন্ধ,নাটক ইত্যাদি বই। কালক্রমে সৃজন আর মননশীলতার প্রায় সবপ্রান্ত স্পর্শ করতে শুরু করেছে বইমেলার বিচিত্র বইয়েরা। পাশাপাশি কাগজ,প্রচ্ছদ,ছাপা,বাঁধাই সব বিষয়ে আমাদের বই অর্জন করেছে আন্তর্জাতিক মান। শিল্প হিসাবে প্রকাশনা এখন ইতিবাচক বিকাশের পথে এগিয়ে যাচ্ছে। জাতির মননের প্রতীক হয়ে উঠছে আমাদের বইমেলা।
আজ প্রাণের এই মেলাকে আমরা বিদায় জানাবো আগামী বছর আবার এই মেলা সাড়ম্বরে ফিরে আসবে এই প্রত্যাশায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন