ভাল স্কুল কলেজকে বয়কট করার সময় এসে গেছে। এইসব তথাকথিত ভাল স্কুল কলেজ বেছে বেছে ভাল ছাত্রছাত্রী নেয়। অভিভাবকরা দিনরাত সন্তানের পিছনে লেফট রাইট করেন আর কোচিং/টিউশনীর পেছনে ৫/১০ হাজার টাকা খরচ করেন। রেজাল্টের পর প্রতিষ্ঠান প্রধান বিগলিত মুখে মিডিয়াতে সাক্ষাৎকার দেন আর গ্রুপ ছবি তোলেন। সেইসব ভাল স্কুল কলেজে আসা ভাল ছাত্রছাত্রীদের একট অংশ কিন্তু খারাপ রেজাল্ট করে এমনকি ফেলও করে। এই যে কিছু মেধা এরা নষ্ট করে তার কোন জবাবদিহিতা বা প্রশ্ন করার কোন নজির দেখি না।
আসল ফল কি দাঁড়াল ? যারা ভাল করছে তারা মূলত অন্য প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে তৈরি হয়েছে। তারপর বাবামার পকেট আর জীবনের বারটা বাজিয়ে ভাল করছে। আর কিছু নষ্ট হচ্ছে। ভাল স্কুল কলেজের অবদান কি ? তাদের শিক্ষকরা ভাল। কিন্তু ক্লাসে নয়, কোচিং বা টিউশনীতে।
এই ভাল স্কুল কলেজের জন্য কোচিং করিয়ে, ২/১ বছর লস দিয়ে ভর্তির সাথে এখন যুক্ত হয়েছে ছাত্রলীগ আর ম্যানেজিং কমিটির লোকদের চাঁদা। এত কাহিনীর দরকার কি ?
সোজা যে কোন একটা পাড়ার স্কুলে ভর্তি করান। কোচিংয়ে দেন ( কেউ না করলে তো আর শুনবেন না)। তাহলে বছর লস হবে না। পাড়ার কারণে যাতায়াত সময় আর খরচ কম লাগবে। ছাত্রলীগ বা ম্যানেজিং কমিটি লীগের পিছনে ঘুরতেও হবে না, চান্দাও দিতে হবে না।
আল্লার ওয়াস্তে এই কথাডা শোনেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


