দূর্ঘটনায় হতাহত হাজী সাহেবানদের জন্য শোকগাঁথা
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পবিত্র হজ্জব্রত পালন করতে যাওয়া আল্লাহর মেহমান হাজীদের মর্মান্তিক মৃত্যু সংবাদ শুনে আমার
শোক সঙ্গীত
-আবছার তৈয়বী
তোমরা যারা আজ বিকেলে
আল্লাহর প্রিয় হলে,
তোমাদেরই স্মৃতি মোদের
হৃদ মিনারে জ্বলে.....
হৃদ মিনারে জ্বলে।
তোমরা সবে মোদের মাঝে
ছিলে পুণ্যবান,
তোমাদেরই ডেকে নিলেন
রহীম রহমান.....
রহীম রহমান।
তোমরা সবে খোদার ঘরের
ছিলে মেহমান,
জীবনখানি অকাতরে
করে গেলে দান.....
করে গেলে দান।
শাহাদাতের মরণ তোমার
নসীব হলো ভাই,
লক্ষ জনের মাঝে এমন
সুযোগ ক’জন পায়.....
সুযোগ ক’জন পায়।
তোমরা সবে বিশ্ব মাঝে
এমন ভাগ্যবান,
হেরেমেতে করলে তোমরা
শহীদি সুধা পান.....
শহীদি সুধা পান।
হাজী তোমরা নও তো শুধু
তোমরা শহীদান,
মুসলিমেরই গর্ব তোমরা
প্রেরণা অফুরান.....
প্রেরণা অফুরান।
শহীদ যেন হতে পারি
দীনের রাহে আমি,
রাসূল (দ.) প্রেমে জীবনটা মোর
করতে পারি দামী.....
করতে পারি দামী।
এই ছাড়া বলো কী আর আছে
আমার চাহিবার,
বাতিল যতো রুখবো আমি
হবো দুনির্বার.....
হবো দুনির্বার।
নবীর (দ.) প্রেমে জীবনটা মোর
করবো এবার দান,
খুশি হবেন রাসূল (দ.) আমার
হাবীবে রহমান.....
হাবীবে রহমান।।
তারিখ: ১১ সেপ্টেম্বর, ২০১৫
আবুধাবি, ইউএই।


সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন