somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা
মূল: শাকিল বদায়ূনী
কাব্যানুবাদ: আবছার তৈয়বী

হে রাসূল (দ.)! আমার সকল সমস্যার সমাধানকারী
তব দ্বারে আমি করি ফরিয়াদ- মোর ফরিয়াদ জারি,
আপনি তো আছেন ফরিয়াদ আমার শ্রবণকারী
কেন মোর দুনিয়া হবে বরবাদ, করবো আহাজারি?

অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা
ঘাত- প্রতিঘাতে চুরমার আমি- তবু জাগিনা,
ভাগ্য আমার ঘুর্ণি মাঝে ঘুরছে শুধু হায়
মাঝ নদীতে জীবনতরী এখন ডুবে যায়।
দয়া করুন রাসূল (দ.) আমার ডুবলো সফীনা...
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা।

আসুন সখা দয়া করে এখন সময় যায়
ভাগ্য আমার বদলিয়ে দিন- আমি অসহায়,
তোমার কাছে নাই পুশিদা আমার জীবন কথা
তোমার ভালো জানা আছে আমার দীলের ব্যথা।
জখমে ভরা অসহায়ের পুরোটা সিনা.....
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা।

মুসিবতের ঘনঘটায় ভাগ্য আছে ঠেকে
অগোছালো জুলফি-কেশে মুখটি গেল ঢেকে,
ডুবন্ত এই নৌকাটিকে বাঁচিয়ে তুমি নাও,
আল্লাহর দোহাই দিলাম তোমায় আমার দিকে চাও।
তুফান নিশান যাচ্ছে দেখা আর বাঁচিব না....
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা।

ভাগ্য আমার ঘুর্ণি মাঝে ঘুরছে শুধু হায়
মাঝ নদীতে জীবনতরী এখন ডুবে যায়,
দয়া করো রাসূল (দ.) আমার ডুবলো সফীনা...
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা।

ফুটনোট: মূলতঃ এটি একটি না’ত শরীফ। এই না’ত শরীফে অসহায়ের সহায়, ব্যাথাতুরের বেদনা লাঘবকারী, ক্রন্দনরত মানুষের মুখে হাসির ঝলক আনয়নকারী, আল্লাহর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাহবিহী ওয়াসাল্লামের প্রতি এক অসহায় উম্মতের আর্তি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। লিখেছেন ভারতের প্রখ্যাত কবি- শাকিল বদায়ূনী। আমার জম্মের একযুগেরও বেশি আগে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পী, অনবদ্য সুরের স্রষ্টা ‘লতা মঙ্গেশকর’ এই কবিতাটিকে তাঁর সুরেলা কন্ঠে তুলে নিয়ে এটিকে অমর করে তুলেছেন। ( https://www.youtube.com/watch?v=FLiISaVO21g )১৯৬০ সালে এই না’তটি বিখ্যাত ‘মুঘলে আজম’ ছবিতে স্থান পায়। ১৯৭৪ সালে লন্ডনে এক লাইভ প্রোগামে ‘লতাজী’ এটি জনসমক্ষে গাইলে উপস্থিত হাজার হাজার শ্রোতা বিমোহিত হয়ে পড়েন। (এই না’ত শরীফটির উসিলায় আল্লাহ প্রিয় লতাজীকে ‘দৌলতে ঈমান’ দান করুন- আমিন) এরপর অনেকেই এই না’ত শরীফে কণ্ঠ দিলেও কেউ লতাজীকে টেক্কা দিতে পারেন নি। আধুনিক গজল শিল্পীদের মধ্যে পাকিস্তানের ‘হিনা নাসরুল্লাহ্’ এটিকে এক ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন। ( https://www.youtube.com/watch?v=6cUE1GfDiy0 ) শুনতে পারেন সেটিও। মদীনার এক বুলবুলি কিশোর না’ত শিল্পী ‘মুহাম্মদ হাসান শেখ’ এর কন্ঠে শুনুন এটি- অন্যমাত্রায়। https://www.youtube.com/watch?v=tBa4Qc1hhW4

প্রিয় বন্ধুগণ! আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রার্থনা সঙ্গীতের (না’ত) প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। না'ত শুনে আশেক দীল চাঙ্গা হয়। নবীয়ে করিম (দরুদ) প্রতি মুহাব্বত বৃদ্ধি পায়। যা ‘ঈমানের মূল’ হিসেবে বিবেচিত। সুতারাং বেশি বেশি না’ত শুনুন আর ঈমান তাজা করুন। সকলকে ধন্যবাদ।

আবছার তৈয়বী: প্রতিষ্ঠাতা সভাপতি- প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)- দুবাই, ইউ.এ.ই।
প্রতিষ্ঠাতা: আদর্শ লিখক ফোরাম (আলিফ), চট্টগ্রাম।
নির্বাহী সদস্য: আনজুমানে খোদ্দামুল মুসলেমীন, ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদ, আবুধাবি।

তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×