somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছবি তোলার গল্প...

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এক্সকিউজ মি! আপনি কোন কেবিনে
-আরশি অন্যমনস্কভাবে স্টিমারের পানি কেটে এগিয়ে যাওয়া দেখছিল।সাইফের কথা শুনে ঘুরে তাকালো।আমরা উপরের কেবিনে আছি।
-আপনার কথা তো কিছুই শুনতে পেলাম না! মুখে এমন মাফলার পেঁচিয়ে রেখেছেন কেন? অবশ্য শীতটা একটু বেশিই পরেছে...এই বলে সাইফ নিজের কান টুপিটা একটু টেনে নিল।
-না বললাম যে আমরা রাহীদের পাশের কেবিনেই আছি।ওকে তো নিশ্চয়ই চেনেন।আমাদের এই ট্যুরের অর্গানাইজারের মেয়ে।
-হুম সালাম আঙ্কেলের মেয়ে।
প্রথমবারের মত সাইফ এবং আরশির বাবাদের ইউনিভার্সিটির ব্যাচের রিইউনিয়নে সবাই পরিবারসহ সুন্দরবন ট্যুরে যাচ্ছে।আর এই ট্যুরের ম্যানেজমেন্ট,চাঁদা তোলা সবকিছুর পেছনে সালাম সাহেব একনিষ্ঠভাবে জড়িত।
-তো আর সবাই তো উপরে গানের আসরে যোগ দিয়েছে। আপনি এখানে কেন?
-আমার এসব গ্যাদারিং একদম ভালো লাগে না।একা থাকাই ভালো।
-আপনি কী পড়ছেন এখন?
-আমি ম্যাস এন্ড মিডিয়া কমিউনিকেশনে পড়াশোনা করছি।
-ওহ্..আমার আবার পড়াশোনা শেষ।নতুন চাকরীতে যোগ দিয়েছি অবশ্য।উমম.. আপনার ফোন নাম্বারটা দেয়া যাবে?
-আমার নিজের নাম্বারটা মনে থাকেনা।
-ও আচ্ছা নিন আমার কার্ড।এই যে এটা আমার ইমেইল আইডি।
আচ্ছা।এই প্রথম আরশি সাইফকে ভালোমত দেখল।সোজা বাংলায় যাকে বলে সুদর্শন।আর কিছু না বলে কেবিনে ফিরে চলল আরশি।
সুন্দরবন ঘুরে আসার পর দুই সপ্তাহ কেটে গেছে।আরশি সেই কার্ডটা মাফলারের ভাঁজে রেখে দিয়েছে। কি মনে করে ফেসবুকের ফাইন্ড ফ্রেন্ডসে ইমেইল আইডি দিয়ে ওকে খুঁজে পেল।
'সাইফ আহ্সান'।ওর মনে পড়ল।আহ্সান আঙ্কেলের ছেলে।
একটা মেসেজ পাঠিয়ে দিল ইনবক্সে।
'আমার ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করার আগেই আপনাকে আমার ফোন নাম্বার দিলাম।কেমন আছেন তা জানান।'
সারাদিন আরশি কোন ফোন পেল না।
সকাল পৌনে সাতটায় ওর ফোন বেজে উঠল।ধরমর করে উঠে বসল আরশি। আননোন নাম্বার।রিসিভ করতেই একটা হাসি হাসি কন্ঠ বলে উঠল-কেমন আছেন মজিদ আঙ্কেলের মেয়ে?
- মজিদুল হকের মেয়ে আরশি ভালো আছে। আপনি তো আরও ভালো আছেন!
-কীভাবে? সরি এত সকালে ফোন দিলাম। আসলে কিছুক্ষণ পর অফিসের জন্য বের হব।
-ও! না মানে আপনার প্রোফাইল পিকচারে দেখলাম।
-ও..রাহীর সাথে?
-হ্যাঁ। একেবারে তো পারলে গা ঘেষে ছবি তুলেন!
-না সালাম আঙ্কেলদের বাসায় একটা দাওয়াত ছিল তো..
-ও।
-কেন আমার কার সাথে ছবি দেয়ার কথা?
-সেটা আপনিই জানেন।
-আজকে সন্ধ্যায় আপনি ফ্রী? এমনি আপনাকে ট্রীট দিতাম।
-হুম ফ্রী।
-আচ্ছা আপনার মোবাইলের ক্যামেরা কত মেগা পিক্সেল?
-বারো। কেন?
-না মানে আমাদের ছবিটা কার ক্যামেরায় তুলব ভাবছিলাম।
-আপনি একটা ফাজিল।হয়েছে ফোন রাখলাম।বাই।
-বাই আমি রেস্টুরেন্টে খাওয়ার পরই বলব।
-ফাজিল! ওকে বাই।
ফোনটা রেখে আবার ঘুমুতে গেল আরশি।
সবাই ঘুমিয়ে না থাকলে দেখত,ওর মুখে একটা মিষ্টি হাসি লেগে আছে!
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×