somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুল

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চ্যাটবক্সের লেখাগুলোর দিকে আমার বায়োফোকাল চশমার ভেতর দিয়ে তাকালাম। জুনায়েদের রিপ্লাই-
- না আমিতো একাই থাকি। হ্যাঁ চাকরি করি। একটা কর্পোরেট অফিসের অ্যাকাউন্ট সেকশনে।
আমি ওকে সোমবার কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়ে সেদিনের মত লগ আউট করলাম।

-বাহ তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। কিন্তু এই রকম আলোঝলমলে শপিংমলে তোমার এই কালো সানগ্লাসটা একেবারেই মানাচ্ছে না।
-ওকে খুলতেসি। তুমি একটু বস এখানে। আমার একটা ফ্রেন্ড আসছে। ওর সাথে দেখা করে আসি।
জুনায়েদ গেছে বিশ মিনিটের মত হল। আমি শাড়ির দোকানটায় গিয়ে ঢুকলাম।
-সরি! কুত্তার বাচ্চাটা আজকেও আমার টাকা ফেরত দিলো না।
-কি হয়েছে?
-না কিছু না... কি দেখতেসিলা শাড়ির দোকানে?
-এক ভাবি শাড়ি দেখছিল। তার সাথে কথা হল আর কি। মেয়েকে কোচিং –এ নামিয়ে দিয়ে শপিং-এ আসছে। আজকালকার মায়েরা ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে এত সিরিয়াস! কথা শুনেই বোঝা গেল।
- ও! আচ্ছা চল! ভালো কফিশপটা ঐদিকটায়।
-কি ব্যাপার! তুমি আমার কোমরে হাত দিয়ে হঠাৎ জড়িয়ে ধরলা কেন?
- আরে চল চল। কি করব একটা কচি খুকী মতন মেয়ে তোমাকে আর আমাকে দেখে মনে হয় মা-ছেলে ভাবসে। ভাববে না কেন... বয়স বাড়সে তোমার, সাথে ফিগারও ! এত মোটা না হয়ে স্লিম থাকলে আমার পাশে সুন্দরী মেয়ে হিসাবে মানায় যাইতো।
-আমারও ইচ্ছা করে মাথায় পনিটেইল করে আবার কচি খুকী হয়ে যাই।
-হাঃ হাঃ হাঃ ভালো বলসো।


-নিশিতা! মামনি আমার, যা জানলাম সেটা কি সত্যি?
- কোনটা?
-তোমার ফ্রেন্ড সাবিহার বাবা আমার ফ্রেন্ড লিস্টে আছে। সে আমাকে জানালো তুমি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছ!
- ইয়েস আম্মু আই ডু লাভ হিম। আঙ্কেল অনেক কেয়ারিং। আমার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু আমি কেন তোমাকে এসব বলতে যাচ্ছি? তুমি আমার কতটুকু-ই বা খেয়াল রাখো?
- তোমার বাবা বিদেশ থেকে যে টাকাগুলো পাঠায়, তার অর্ধেকটাই আমি তোমার আনন্দ-বিলাসে খরচ করি। আইফোন চাইতেই পেয়ে গিয়েছ!
তোমার সমান আর কয়টা মেয়ের এমন ভাগ্য আছে!
- হ্যাঁ আম্মু খুব বাজে ভাগ্য! যার মা শপিংমলে নিজের থেকে কমবয়সী ছেলের সাথে টইটই করে ঘুরে বেড়ায়। আর সেই উগ্র ছেলে আমার সামনে আমার আম্মুর কোমর জড়িয়ে ধরে!
- জানিস নিশিতা, আমি আর তোর নুহান খালামনি যখন ছোট ছিলাম, তোর নানু আমাদের নিজ হাতে জামা সেলাই করে দিত। সাথে ম্যাচ করে একটা ব্যাগও বানিয়ে দিত। আমি হয়তো তোর সাথে এমন না। তুই একা স্কুলের পর শপিংমল ঘুরিস। শেষ কবে আমার সাথে এমন ছিলি মনে আসছে না। চল কালকে আমরা একসাথে ঘুরব। ভুল থেকে ফেরার পথও আছে।


নিশিতা এখন ভালো ভার্সিটিতে চান্স পেয়েছে। পুরনো ভুলগুলো আমরা অনেক পিছনে ফেলে এসেছি। জুনায়েদের নিজের কাছাকাছি এক মেয়ের সাথে সম্পর্কের বিষয়টা আমি জানতাম। আমিও তাই ওকে আমার দিকে টেনে এই ভুলের প্রসার ঘটাতে চাইনি।
আমরা মা-মেয়ে নিজেদের একাকিত্বকে নিজেদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে শেষ করতে পেরেছি। কখনো নিশিতা আমাকে আমার জন্মদিনে কেক বানিয়ে চমকে দেয়। আগেরমত এতটা বিলাসিতা পছন্দ না ওর। আর আমি মনে হয় এখন অন্যসব মায়েদের থেকে ওর পরাশুনার ব্যাপারে বেশি খুঁতখুঁতে।

ছোট্ট এ জীবনে মা- মেয়ে দু’জন মিলে এখন অন্যদের করা প্রশংসাগুলো উপভোগ করি!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×