শান্ত বালুকাবেলায় ছড়িয়ে থাকা
অসংখ্য ঝিনুকের মত বিক্ষিপ্ত ভাবনায়
ধীরে ধীরে প্রতিয়মান হয় একটি ছবি
নির্জন সেই ছবিতে বিরাজ করছে কেবল
দু'জন মানুষ ।
তারা খুনসুটি করে ঠিক এমন ভাবনার মত
ঝিনুকগুলো কুড়োচ্ছিল।
তাদের যেন ক্লান্তি ছিল না।
সময় স্থবির হয়েছিল তাদের সে আনন্দে।
শিল্পীর তুলির আঁচরে আঁকা জলরঙের মত
সে ছবির আকাশে মেঘের রঙ বদলাচ্ছিল
শান্ত বালুকাবেলা যেন উন্মাতাল হতে চাইছিল।
পরম মমতায় ধরে রাখা দুজনের হাতের বন্ধন দৃঢ় হয়ে
ঝড়ের মুখরতাকে উপেক্ষা করে দূরে ছুটে চলল।
নির্জন ছবির সে মানুষ দু'জন আশ্রয় নিল
গভীর সবুজ এক অরণ্যের মায়ায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


