somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবী ও চা

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্লে লিস্টে এখন বেজে চলছে লিন্ডসে স্টার্লিং এর চমৎকার একটা ভায়োলিন ট্র্যাক। কেমন বিষাদমাখা সে সুর। সে যে লেকের পাড় ধরে এগুচ্ছে, তার চারপাশটা সবুজে ছাওয়া। চোখ বুজে থেকে তার খুব ইচ্ছে হচ্ছে চারপাশটা বদলে লাল বর্ণের হয়ে যাক। তার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ছিলো- সমস্ত রাস্তা লাল পাতায় ছাওয়া, গাছগুলো গাঢ় লাল পাতার আবরণে নিজেদের ঢেকে রেখেছে।
আচ্ছা সে রাস্তা দিয়ে হেঁটে গেলে কি পাতাগুলো মড়মড় শব্দ তুলে ভাঙ্গতো? গাছের নাম কেনো তার জানা নেই?
উল্টোপাল্টা ভাবনা ছেড়ে একটা বেঞ্চে গিয়ে বসলো সে। অনেকটা পথ হাঁটা হয়েছে। একটু জিড়িয়ে নেয়া আর কি!
- আপা চা দেই?
-না আমি খালি পেটে চা খাই না।
অনেক জোরাজুরি করেও তাকে দিয়ে এক কাপ চা কেনাতে পারলো না লোকটা। বিরস বদনে প্লাস্টিকের সাদা কাপের প্যাকেটটা কাঁধের একপাশে ঝুলিয়ে অন্যদিকে চলে গেলো লোকটা।
চা। চায়ের নাম শুনে তার সে সুন্দর চোখজোড়ার কথা মনে পড়লো। স্কুল পড়ুয়া সে যখন বেনী দুলিয়ে সহপাঠীদের সাথে হেসে-খুনশুটি করে বাড়ি ফিরছিলো, গলির মোড়ে সদ্য কৈশোর পেরুণো এক তরুণ চা খাচ্ছিলো আনমনে। কাপের চুমুকের আড়ালে তার শান্ত-ধীর চোখজোড়াই নজর কেড়েছিলো মেয়েটির।
এরপর কতবার তারা একসাথে চা খেয়েছে! মানব আচরণের অনেক কিছুই সে বুঝতো না তখন, না বোঝে এখন।
তারপর একে একে চা পানের কত বছর কেটে গেছে তাকে ছাড়া। শান্ত চোখের আড়ালে এত অপরাধের ডালপালা বাড়িয়ে ছিল সে! মৃত্যুদণ্ডের আগে শেষ ইচ্ছে হিসেবে সে কি চা খেতে চেয়েছিলো?
-‘অপরিণত ছিলাম আমি।’ ঠাণ্ডা হাওয়া খেতে খেতে বিড়বিড় করে বললো মেয়েটি।
প্লে লিস্টের গানে ছেদ পড়লো। মেসেজ টোন।
tomar priyo gaan ‘ami ekta chhotto chayer cup’ guitar e tulechhi.kobe shunba??

মানব আচরণের অনেক কিছুই সে বোঝে না আসলে। তার জন্য এত ভালোবাসা?
স্মিত হেসে উঠে দাঁড়ালো মেয়েটি।
ডেকে আনলো না। নিজ থেকেই চাওয়ালা লোকটির দিকে এগিয়ে গেলো সে। তার অনেক আনন্দ হচ্ছে মনে। খালি পেটেই সে চা খাবে আজ।

মানব আচরণের অনেক কিছুই সে বোঝে না!
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×