somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ ( ১)

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবেগতাড়িত কিছু তিক্ত/কঠিন অনুভূতি আছে যা সাধারণত আমাদের মস্তিষ্ক সহজ ভাবে নিতে পারে না, অর্থাৎ মস্তিষ্ক তার স্বাভাবিক প্রক্রিয়ার বিরুদ্ধ আচরণ করে। তখনি আমরা মস্তিষ্কের এই প্রতিক্রিয়া প্রকাশ করার জন্য কিছু বিরূপ আচরণ প্রদর্শন করি। স্বাভাবিক চোখে দেখলে এই আচরণ গুলো পাগলামি বা স্বৈরতান্ত্রিক পর্যায়ে পড়ে। এ ক্ষেত্রে বলা যায় আমরা নিজদের কে অন্যদের কাছে হাসির পাত্র/পাত্রী বানিয়ে ফেলি। তাৎক্ষণিক ভাবে ব্যাপারটা বুঝতে অক্ষম হলেও পরবর্তীতে তা ঠিকই উপলব্ধি করতে পারি আমরা কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে যায়। এই সাধারণ বিষয় বুঝতে মনোবিজ্ঞানী হওয়ার আদও মনে হয় না প্রয়োজন আছে। তাই আমাদের সংযত হতে হবে বিরূপ এই প্রতিক্রিয়া বা ক্রোধ প্রকাশের ক্ষেত্রে। কারণ এই ক্রোধ বা রাগ আমাদের যতটা না ক্ষতি করে তারচেয়ে বরং অন্যদের বেশী কষ্টের কারণ হয়। কিছু সহজ ও সুধীজন স্বীকৃত উপায় আছে এই ক্রোধ প্রশমন বা দমন করার জন্য। নিম্নে তার কিছু তুলে ধরা হল ;-

(১) যখনই আপনি বুঝবেন আপনার প্রচণ্ড রাগ লাগছে তখনি দাঁড়ানো থাকলে বসে পড়ুন, আর বসে থাকলে দাঁড়িয়ে পড়ুন।

(২) দাঁড়ানো বা বসা অবস্থায় মনে মনে ক্রমিক সংখ্যা ১০০ থেকে উল্টো দিকে যেমন ৯৯, ৯৮, ৯৭, ৯৬...... এইভাবে গণনা করতে থাকুন।

(৩) কিছু সময় নিয়ে আপনার উত্তেজিত হওয়ার প্রাথমিক কিছু কারণ বাছাই করে নোট করে রাখুন যাতে করে পরবর্তীতে ওই কারণ গুলো এড়িয়ে যেতে পারেন।

(৪) অনেকক্ষেত্রে তর্ক থেকে ক্রোধ এর সৃষ্টি হয় তাই ভালো লজিক জানা না থাকলে তর্ক থেকে দূরে থাকুন। কারণ অনেক বিষয়েরই একাধিক লজিক থাকতে পারে।

(৫) বেশিরভাগ ক্ষেত্রেই কাছের মানুষদের বিরূপ আচরণ ক্রোধ সৃষ্টি করে। তাই আপনার খারাপ লাগা গুলো আগে থেকেই তাঁদের জানিয়ে রাখুন, তবে এই ক্ষেত্রে তাঁদের খারাপ লাগা গুলো আগে জেনে নেওয়া ভালো।

(৬) অচেনা মানুষদের প্রতি ক্রোধ প্রকাশের আগে অন্তত এইটুকু ভাবুন তাঁরা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অজ্ঞ তাই হয়তো আপনার এই ক্রোধ সৃষ্টি হয়েছে।

(৭) রাগ প্রশমিত করার জন্য রাগের বিষয় বস্তুর চেয়ে নিজেকে প্রাধান্য দিন। মনে রাখতে হবে ব্যাক্তিত্ব বোধ ক্ষুণ্ণ করার অন্যতম কারণ হল ক্রোধ।

(৮) দ্বিমত থাকতেই পারে যেকোনো বিষয়ে, তবুও যতটা সম্ভব প্রথমেই বিষয় টিকে ইতিবাচক দৃষ্টি কোন থেকে দেখার চেষ্টা করুন।

(৯) প্রবল উত্তেজনা বা ক্রোধ পরিহারের সর্বোত্তম ও সার্বজনীন প্রক্রিয়া হল ধ্যান। তাই যদি পারেন ধ্যান বা ইয়ুগা’র প্রতি সক্রিয় হন।

(১০) যদি শেষ পর্যন্ত ক্রোধ প্রকাশ করেই ফেলেন তবে ভুল যারই হোক যত তারাতারি সম্ভব আপনি ক্ষমা প্রার্থনা করুন। কারণ ক্ষমা মহৎ কাজের প্রদর্শন।

( পুনশ্চ ;- উপরোক্ত লেখা টি যদিও আমার নিজের ভাষায় লিখা কিন্তু উল্লেখিত অধিকাংশ তথ্যাদি আহরিত জ্ঞান থেকে লেখা) আপনাদের কিছুটা উপকৃত করতে পারলে তবেই লেখা টি সার্থক হবে । ধন্যবাদ সবাইকে। :) B-)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×