somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ বর্তমানে কেমন জানি চলমান এবং দুটি ভবিষ্যত বাণী

১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে কিছু হাকীকাতঃ
1। বর্তমানে দেশের প্রেসিডেন্ট ইয়াজুদ্দীন আহমেদ বিগত বিএনপি তথা চারদলীয় সরকারের আমলে মনোনীত, সে হিসেবে তিনি বি এন পি সমর্থিত ব্যক্তি ধরে নিলে ভুল হবোর কথা নয়।
2। বিচারপতি সায়েম নাটক বি এন পির রচিত , অন্তত কমপক্ষে এটা তো মানতে ই হয় সায়েম অপরাগতা প্রকাশের পরই বেশ একটা হচপচ ঘটনায় প্রেসিডেন্ট অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে তত্তাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ অধিঃগ্রহণ করেছেন।
3। 10 জন উপদেষ্টা মন্ডলী সব প্রধান দলের মিলমিশে গড়া হয়েছে এবং তাদের কাজের স্পৃহা খুঁজে পাওয়া যায় কিন্তু গলিটা অন্ধ মনে হয় যখন দেখা যায় প্রধানের কাছে গিয়ে তাদেও সকল কর্ম নিষ্ফল হয়ে পড়ে যেন।
4। বর্তমান প্রধান সংকট সিইসি আজিজ সাহেব। উনি সরছেন ই না। বি এনপি পরোক্ষ ভাবে তার পক্ষে । বাকী কোন দল নয়। ওনাকে বি এন পি বসিয়ে ছিল সবার তা জানা। এছাড়াও বিএনপি সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে দলের লোক ঠালাও ভাবে বিছিয়ে রেখেছিল , এটাও সবার জানা। কত আর বদলানো যায়।
5। বি এন পি ও চার দলীয় জোট বাদে বাকী দল গুলো যাচ্ছে সুষ্ঠ নির্বাচন , নিরপেক্ষ ভোট আয়োজন এবং তার জন্যে তাদের দাবী সিইসি আজিজ চাচার অপসারণ

এই নিয়ে চলছে ...

এবার আমার ভবিষ্যত বাণী। ----

একপ্রকার
---------
সময় কিন্তু চলছেই । প্রসাশন কর্ম করছেই ..
ধরে নিলাম 14 দলের এবং অন্যান্যদের তুমুল আন্দোলনের তোপে একসময় প্রেসিডেন্টের প্ররোচনায় বা সইচ্ছায় সিইসি আজিজ এবং জাকারিয়া টিয়া আসন চ্যুত হলেন। প্রেসিডেন্ট এবং উপদেষ্টারা মিলে মিশে চোখ কান বুজে বুজে একটা নির্বাচনের আয়োজনও করে ফেললেন ( উল্লেখ থাকে যে আমাদের ব্যবস্থাপনায় 2 বছর লাগিয়ে ভোটার লিস্ট করলেও সেটা শুদ্ধতম হবেনা। তাই কোন এক পন্থা জনগনকে বুঝিয়ে ওটা করে ফেলতে পারবে দ্রুতই।)
নির্বাচন হলো...

যে বি এনপিও জামায়াত এত সুন্দর করে বিশেষ সূক্ষ্মতায় যে সব প্লান করে রেখেছে এবং জনগস দেখতে পারছে অনেকটা না বুঝেও তাতে মনে হচ্ছে আজিজ না থাকলেও তারা জয়ী হয়ে যেতে পারবে সে নির্বাচনে। এবং সবচেয়ে মজার যে ব্যপারটা ঘটবে তখন...আওয়ামী লীগ এবং সতীর্থ দল গুলো তখন আর চেঁচালেও কাজ হবেনা। সর্বশক্তি প্রয়োগ তারা করেছে আজিজ অপসারনে আর নিরপেক্ষ নির্বাচনের প্রহসন কে সত্য মনে করে মেনে নিতে।

আর বি এনপি ও জামায়াত নিজেদের মোঘল সম্রাজ্যের অধিপতি মনে করতে থাকবে তখন।

অন্য প্রকার
-----------
আওয়ামী লীগ ও বাকী আন্দোলনরত দলগুলোর আন্দোলনের দাবী এবং যৌক্তিকতা ধরে নিলাম একদম যথার্থ। আন্দোলন সফল হলো। জনগনের কষ্ট শেষ হলো হলো ...14 দল জিতল...
নব সরকার এসে কেবলই বলতে থাকবে ...বিগত সরকার সবক্ষেত্রে তছনছ করে দিয়ে গেছে..ঠিক করতে তো সময় লাগবেই। এর ই ফাঁকে নিজেরাও চুরি করতে ব্যস্ত হবে আর জনগণকে বারবার বিগত সরকারের লেগিং এর দোহাই দেবে। দিতেই থাকবে।
পাঁচ বছর শেষ হয়ে যাবে ...জনগণ যে বৃত্তে ঘুরে ঘুরে পায়ের রক্ত ঝরাতো তাই ঝরাতে থাকবে।

কিছু একটা এমন ঘটবেই ...
...এত রক্ত ঝরানো আর এত কষ্ট তবে কেন জনগণের?
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৬ সকাল ৭:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×