somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম বিষয়ক উপদেশ চাই; হাস্য রসাত্তক COMMENT নহে

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্সিটির সবাই কে বলে সারা, এমন কি মা, খালা, ভাই, বোন, দূরের বন্ধু, কাছের বন্ধু সবাই কে জানানো শেষ। "প্রেমে পড়েছি" তাও যেন তেন কারোর সাথে নয়। এক বছর ভার্সিটিতে ক্লাস করার পর আমার মন কেড়েছে একজন নবাগত TEACHER। জি, ঠিক শুনেছেন, আমি TEACHER এর প্রেমে পরেছি, যার ক্লাস করেছি আমি মাত্র কয়েকদিন। হাসুন, হাসুন, জোরে জোরে হাসুন (Comment এ প্রকাশ না করে বাধিত করবেন) প্রেমে যে পরেছি এইটা SURE। কারন হলো:
১) গত বেশ কয়েক মাস ধরে খুব মানসিক অশান্তি তে ছিলাম, অনেকেই বলেছে নামাজ ধরতে, মনে শান্তি আসবে, কিন্তু তখন নামাজ এ বসার জন্য মন টানে নি ( আল্লাহ্ মাফ করুন), কিন্তু তাকে দেখার পর থেকে মনে এক অন্য রকম শান্তি অনুভোব করছি, যা এতদিন ধরে খুঁজে বেরাচ্ছিলাম। শান্ত মনে এখন নামাজ পড়তেও ভালো লাগে (আলহামদুলিল্লাহ্)
২) স্যারের ক্লাস এর আগে এবং পরে কোন এক অজানা শক্তি আমাকে স্যারের ক্লাস রুমের বাইরে টেনে নিয়ে যায়। বেকুবের মত স্যার কে এক ঝলক দেখার জন্য দাড়িয়ে থাকি।
৩) MOST IMPORTANTLY- এতদিন Ex-bf এর কথা স্মরণ করে করে মাথা চাপরিয়েছি, রাত কে রাত অঝর ধারে চোখের পানি ফেলেছি, এখন তার কথা স্মরণ করা তো দূর, তাকে নিয়ে চিন্তা ভাবনার ধারের কাছেও আসিনা।
৪) পাগলের মত স্যারের সম্পর্কে যা কিছু জানা সম্ভব জানার চেষ্টা করে বেরাই।
৫) আগামি সেমিস্টার এ স্যারের ক্লাস পাই নি এবং এর পরে তাকে আর পাবোও না, এই কথা চিন্তা করে Stupid এর মত কেঁদেছিও।
৬) স্যার কে পটানোর জন্য খুব করে পড়াশুনা করে ক্লাসে Highest marks তুলেছি।
৭) দেখুন শেষ-মেশ আপনাদের কেও এইসব বলে বেরাচ্ছি।
দু্ঃখের কথা হচ্ছে, স্যার টের পেয়েছেন যে তার প্রতি আমি এমন দুর্বল এবং সে আমাকে খুব সুন্দর করে Ignore করছেন। স্যার কে propose করার সামর্থ আমার নেই ( স্যার অনননননননেক বড়লোক) তাই তাকে propose করবো ও না। শুধু Confess করবো। কেমনে করি?

*আমি পাগল, *এই বয়সে এইসব হয়ই, *বয়োসন্ধিকালের প্রভাব, কিছুদিন পর ঠিক হয়ে যাবে, *পড়াশুনায় মনোযোগ দিতে হবে, *এইটা ভালোবাসা না, Infatuation.
এইসব কিছুই আমি জানি।
জীবনে অনেক সময় অনেক মানুষ কে অনেক উচিত কথা শুনানোর দরকার ছিলো, শুনাই নি। এখন আফসোস করি। স্যার কে আমি জীবনেও পাবো না,সেটা আমি খুব ভালো ভাবেই জানি। তাই বলে স্যার কে মনের কথা জানাবো ও না? জানাতে চাই, যেন পরে আফসোস না করি।
স্যার কে জানাতে চাই, তাই আপনাদের কাছে জানতে চাই; অণ্বেষনের জন্য এই অজ্ঞাতের আজকের প্রশ্ন, "কি করিয়া বলি তাহাকে ভালবাসি?"
অনুগ্রহ করে কোন খারাপ COMMENT দিবেন না,please,। সবাই হাসে, আমি নিজেও জানি যে এইটা হাসির ব্যাপারও বটে কিন্তু কেনো জানি মনে হল এইখান ব্লগারদের reasoning power টা অন্য রকম, তাই আপনাদের সাথে share করলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
২৩টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×