'বিশ্বাস' শব্দটি বড়ো যত্নে আমার স্বপ্নের বাসিন্দা ছিলো
বড়ো সুখ পেতাম মানুষকে বিশ্বাসের শেকলে বেঁধে
আমার কল্পনার প্রতিটি অক্ষরে বিশ্বাসের মেঘ
সে আজ কালো রূপে ভয়ংকর
আড়ালে তীব্র বজ্রের আর্তনাদ
আমি ভীতু বলেই ভয় পেয়েছি
কখন আএ ঝড় আসে !
ঝড়ের পূর্বাভাস পাওয়া আমার প্রকৃতি
কম্পমান আজ শিহরিত বাতাসের দোলে
'বিশ্বাস' যে বড়ো অন্যায় আবদার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


