এ পর্যন্ত বয়েসের সব অলিগলিতে পদচিহ্ন এঁকেছি
এতোসব ঘুরতি পথে ঘুরে আজ আমি
মানবিকতায় সংক্রমিত চক্রব্যুহ থেকে
প্রস্থানের প্রয়োজনে-
সংশয় শুধু অভিমন্যুর পরিণতিকে।
প্রগতির মৃত্তিকায় পরিণত পাহাড়ের চূড়ায়
আমি ও আমার সাধনা।
তবুও অবিশ্রান্ত বিচ্যুতি
ধারণার অন্তর্বর্তী সব কীট
আমার হৃদভারে পিষ্ট, দুর্গন্ধ
ছড়িয়ে আছে চতুর্দিকে
আমি এক সংগ্রামী ঝাড়ুদার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


