somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ-আকর্ষণ

২৬ শে জুন, ২০১১ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনাবৃত দেহের মতো টানছে আমায়
অপ্রাপ্ত ঐ চুমুকের মতো টানছে
ঐ নীল, অগোছালো শুভ্রতায়
আমার দু'চোখ থিতু, নিষ্পলক
অদৃশ্য কোন নির্ভরতায় ভর দিয়ে
বড্ড উড়ে-হারিয়ে যাবার ইচ্ছে।
প্রস্বেদনের এক বিন্দু জল আমার চোখে
অনঙ্কিত সবুজের দিকে বাড়ানো হাত আমার
একটু মাখামাখি আদরে,
ঘাসফুলের ভালোবাসায় ঘুমাবার আকুলতা
সবুজকে ছুঁয়ে নতুন পৃথিবী আঁকবো বলে।
আলোয় মাখা বিকট ভেজা শব্দে হঠাৎ
অদ্ভুত কেঁপে ওঠা ভীত দেহমন;
অবিরাম মুখরিত জলকণার হিল্লোলে
উন্মুখ বসুন্ধরার তৃষিত কামনার তেজ
আমি বড়ো মুগ্ধ হচ্ছি মনে মনে।
প্রতি ভোরে তাইতো নাক উঁচিয়ে হঠাৎ পাওয়া গন্ধ খুঁজি-
অতৃপ্ত বসুন্ধরার স্খলিত সোঁদা গন্ধ
আমার ডূবে যেতে ভালো লাগে।
অসম্পূর্ণ নিশীথিনী বড়ো একা হয়তো,
আঁধারে ঢাকা নিখিল নিশীথসখা
বৃষ্টি হয়ে ঝরছে অখন্ড মেঘ।
আমায় বড্ড টানছে নিরর্জনতা-শীতল শব্দময়
অকলুষ বয়ে যাওয়া অশ্রু চুষে একাকার হবো।

অনাবৃত দেহ তবু ভুলে যাই ব্যস্ততায়,
অপ্রাপ্ত চুমুক হয় এক গ্লাস জল, রোদে।
অদৃশ্য নির্ভরতা থেকে সরিয়ে নিই চোখ
অবিশ্বাসের কানামাছি দেখি এপাশস-ওপাশ।
অনঙ্কিত সবুজে আঁকি ছত্রাকের কদর্যতা, ভয়ে;
অবিরাম বর্ষিত হিল্লোলে তালহীন আলস্য
শুধুই বয়ে যাওয়া প্রবাহ।
অতৃপ্ত বসুন্ধরার বুকেও শকুনের নখের ক্ষত
কালো ছোপ ছোপ মাটিতে রক্তের গন্ধ
তৃষিত বসুন্ধরা রক্তের স্বাদে বড্ড তৃপ্ত আজ।
অসম্পূর্ণ নিশীথিনী একাকী নেই
অনিদ্রীত আমি তার পাশে থাকিনা আর
অযুত মানুষ মিশে যায় আধো ঘুম চোখে
অদৃশ্য জাল বেঁধে রাখে ডোরে।
আমি বড্ড বেশি পান করি এখন
অকলুষ অশ্রু অপাদ্য ঠেকে জবানে
শব্দময় নির্জনতায় আশ্লেষ, হারানোর ভয়।

তবুও, এখনো
অবুঝ হৃদয় ভেসে যেতে চায় স্বপ্নাতুর চোখে
অনন্তকাল গড়তে চায় আলোর প্রতীমা।
অসততার খসড়া খাতায় লিখতে মহাকাব্য
অনিবার্য সত্য অসংকোচে লিখে যাই

অকপট ভালোবাসতে চাই অঃনিশেষ
যাপন করবো বলে অসম্পন্ন জীবন।


২৪ জুন ২০১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×