somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটবল মাঠে বিয়ে!

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুর বিয়ের উপহার কিনতে গিয়ে নাকাল হতে হয় অনেককেই। কোনটা সবচেয়ে জুতসই হবে ঠিক বুঝে ওঠা যায় না। তবে যদি বন্ধুর আগ্রহ, পছন্দ সম্পর্কে জানা থাকে, তাহলে হয়তো সহজ হয়ে যেতে পারে উপহার কেনার ওই কঠিন কাজটাই। যেমনটা হয়েছে ইংল্যান্ডের জন আভেসের বেলায়। তাঁর ফুটবল অনুরাগের কথা জানা ছিল বলেই অভিনব এক উপহার দিয়ে চমকে দেওয়া গেছে নবদম্পতিকে। ফুটবল-পাগল জন আভেসকে পুরো একটা ডাগআউট বেঞ্চই উপহার দিয়েছেন তাঁর বন্ধুস্বজনেরা।
খুব ছোটবেলা থেকেই ফুটবল খেলার পাগল আভেস। সমর্থন করেন ক্যামব্রিজ সিটিকে। বর্তমানে তিনি দলটির ফিজিও হিসেবে দায়িত্ব পালনও করছেন। দলের প্রতি আভেস এতই নিবেদিতপ্রাণ, বিয়ের অনুষ্ঠানটাও তিনি আয়োজন করেছিলেন প্রিয় ক্লাবের মাঠে। অন্যরা যেখানে বিয়ের পর চার্চের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, সেখানে ৫৯ বছর বয়সী আভেস নববধূকে নিয়ে ছবি তুলেছেন ডাগআউটে বসে।
এ রকম একজন ফুটবলপ্রেমী বিয়ের উপহার হিসেবে ডাগআউট বেঞ্চ পেয়ে যে প্রচণ্ড উচ্ছ্বসিত হবেন, তাতে আর অবাক হওয়ার কি আছে! কিছুটা বিস্ময় নিয়ে তিনি ব্রিটিশ দৈনিক ‘মেট্রো’কে বলেছেন, ‘১৯৬২ সালে যখন প্রথমে বাবার হাত ধরে এখানে খেলা দেখতে এসেছিলাম, তখন থেকেই আমি ক্যামব্রিজ সিটির ভক্ত। সত্তরের দশকের মাঝামাঝিতে আমি ক্লাবের সেক্রেটারি ছিলাম। আর এখন দায়িত্ব পালন করছি ফিজিও হিসেবে। আমি জানতাম যে ক্লাব অনেক জিনিস নিলামে বিক্রি করছে। আমার কোনো ধারণাই ছিল না যে বন্ধুরা আমার জন্য এই ডাগআউট কিনে ফেলবে। এটা আমার জন্য সত্যিই খুব চমকপ্রদ একটা ব্যাপার।’
মিসেস আভেস অবশ্য কিছুটা চিন্তিত বিশালাকার ডাগআউট বেঞ্চটি তাঁদের বাগানে কীভাবে জায়গা করে নেবে, সেটা নিয়ে। ৩৯ বছর বয়সী ক্যারোলিন বলেছেন, ‘আমাদের এটা দুই ভাগ করে ফেলতে হতে পারে। কারণ, এটা আমাদের বাগানের অর্ধেক জায়গা দখল করে নেবে।’ প্রিয় ক্লাবের ডাগআউট বেঞ্চটি দুই খণ্ডে ভাগ করতে গিয়ে না আবার ঝগড়া বেধে যায় আভেস দম্পতির! দ্য মেট্রো, ব্রিটেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×