এখন আর কোন কিছুই আগের মত নেই
অশ্রু হাসান
এখন আর কোন কিছুই আগের মত নেই,
নেই আমার ভিতরকার আগের সেই আমি,
নেই তোমার ভিতরকার আগের সেই তুমি,
নেই দুজনের ভালবাসার আগের সেই ভূমি,
নাহ!কিছুই আর আগের মত নেই।
তোমার ভালবাসা নিয়ে স্বতঃস্ফূর্ত ছিলাম আমি,
তুমিহীন সেই ভালবাসা আমাকে করে দিল স্পন্দনহীন,
নিজেকে ঢেলে দিয়েও পারিনি তোমাকে ধরে রাখতে,
এক ধাক্কায় অতল গহবরে ফেলে দিলে তুমি,
কাঁটাগুলোকে বুকেতে আর রাখতে পারব না,
সবগুলোকে দেহমন থেকে একে একে তুলে নিবো।
কোন কিছু আগের মত হোক বা না হোক;
জীবন দৌড়ে গতি থামাব না আর আমি,
নিজেকে শোনাই নিজেই এই আশার বাণী।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



