নেতা
১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নেতা
অশ্রু হাসাননেতা মানে ছিল সত্যিই প্রত্যয়ী নেতা,
নেতা মানে ছিল নীতিতে ন্যায়পরায়ণ,
নেতা বলতে জানতাম দুর্দান্ত বাগ্মী,
নেতা বলতে জানতাম ৭ই মার্চের ভাষণ,
নেতা অর্থ বুঝতাম মানবতার প্রশ্নে আপসহীন,
নেতা অর্থ বুঝতাম ধর্ম যার যার, দেশ ও বিশ্ব সবার,
নেতা দেখতে শুনতাম মাটির মানুষের মত,
নেতা দেখতে শুনতাম চলতে ফিরতে সাদামাটা।
কিন্তু এখন আজিকার প্রেক্ষাপটে;
নেতা মানে মিথ্যে চিত্রনাট্যের অভিনেতা,
নেতা মানে দুর্নীতিতে সঁপে দেয়া এক ভাঁড়,
নেতা বলতে জানি পকপক-ঘ্যানঘ্যান করা বাচাল,
নেতা বলতে জানি কান-মন বিরক্ত করা ভাষণ,
নেতা অর্থ বুঝি অমানবিক-পাষণ্ড পশু থেকেও এক নরাধম,
নেতা অর্থ বুঝি ধর্মের লেবাশধারী এক বক-ধার্মিক,
নেতা দেখতে শুনি টাকার বস্তার ভুঁড়িধারী এক কপট,
নেতা দেখতে শুনি ব্র্যান্ডের স্যুট-কোর্ট পরা এক ডামী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন