ফেরার দরকার নেই মানবী
১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেরার দরকার নেই মানবী
অশ্রু হাসান
আমার কাছে ফিরে আসার কষ্ট না করলেও চলবে,
আমি এক ভালোবাসা দ্বিতীয়ওবার বাসতে পারবো না।
আমাকে আবার মিথ্যে স্বপ্ন দেখানোর কষ্ট করো না,
তোমার দুঃস্বপ্নরা এখনো আমায় তাড়া করে দিন কি রাত।
আমায় আবার তোমার মিথ্যে প্রেমবাণী শুনিও না,
আমি ক্লান্ত হয়ে আছি এখনো শুনতে শুনতে।
আমায় আগের মত ভালোবাসো তাও বোলো না দয়াকরে,
কারণ তুমি জানোই না এই শব্দটার তাৎপর্য।
তোমার শূন্যতায় এখনো আমি একা তা সত্যি,
কিন্তু তুমি এসে আবার আমায় একা করে দিয়ে যাবে,
তাই ফিরে আসার মিছে মিছে কষ্ট করো না,
বেশই আছি আমি, তুমিও বেশই থাকো,
ভেবো না, আমার কষ্টরা তোমায় অভিশাপ দেয় না,
তাই ফেরার দরকার নেই মানবী।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ০৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক...
...বাকিটুকু পড়ুনশুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন