somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরমের দর্শন

১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরমের দর্শনঃ
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইয়াছে
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে
- জালাল উদ্দিন খাঁ
কার্ল মার্ক্সের বেড়ে ওঠার কালে; মানে ১৮৩০ দিকে, এখন যাকে জার্মানী বলি তার সমস্ত বিশ্ববিদ্যালয়ে একপেশে রকম চালু ছিল হেগেলের দর্শন। মার্ক্সের নিজের মতেই তিনি যাকে পরে সার্কাস করা থেকে বাঁচিয়ে পায়ের ওপর দাঁড় করিয়েছেন। আচার্য যে জমিনের উপর দাঁড়িয়ে তাঁর মতামতগুলো দিয়েছেন, সেগুলো অষ্টাদশ শতাব্দীতেই একটা পদ্ধতি হিসেবে দাঁড়ায়। তার আগে য়ুরোপীয় ধ্রুপদী কালে সপ্তদশ শতাব্দী থেকে বেশ অনেকগুলো বিশ্বাস আর আপ্ত বাক্যের তৈরী করা আর বিদ্রোহ চলছিল।
এর আগ পর্যন্ত সোজা চোখে মানুষের কাজকারবার জমি আর তার সাথে জুড়ে থাকা মানুষের ক্রিয়াকলাপ বলে চেনা যেত। পুঁজিবাদের উন্মেষের সঙ্গে সঙ্গে ইতিহাসে প্রথমবারের মত মানুষ তার কাজ কারবারের সংজ্ঞাটা পাল্টে ফেললো। তার নিজের শ্রমের উৎপন্নঞ্চর সাথে সম্পর্ক জটিল হলো। তার বহুরকম চেহারা, বহুরকম সাজসজ্জা। শ্রম, উৎপন্ন আর ভোগদখলের চেহারা প্রচ্ছন্ন হয়ে পড়াতে স্কলাস্টিক দর্শন বিমুখ য়ুরোপের দর্শন বিকল্প ঈশ্বর খুঁজে বের করলো। গ্যালিলিও মহাবিশ্বের কেন্দ্র হতে মানুষকে ছিটকে বের করে দিলেও তার জায়গায় রয়ে গেল মানুষের বুদ্ধি। কথাটা সোজা- ঐ সত্যটা তো মানুষ বুদ্ধি দিয়েই জেনেছে। উৎপাদনের ফলে পাওয়া উৎপন্ন যখন থেকে পণ্য হল, তখন থেকে প্রকৃতির সাথে মানুষের মেলামেশার সম্পর্ক প্রচ্ছন্ন হয়ে খোদ মানুষের বদলে মানুষের বুদ্ধিকে প্রধান করে দেখা শুরু করলো। দীর্ঘ দিনের এই বন্দী দশা কাটিয়ে হঠাৎ করে আংশিক মুক্তি পাওয়া বুদ্ধি নিজেকে সর্বেসর্বা ভাবা শুরু করলো। ব্যবসা আর মুনাফা যেমন করে নিজের জন্মের দায় মানুষের শ্রমের কাছে স্বীকার করে না, তেমনি করে বুদ্ধিবাদও মানুষের ইতিহাস অভিজ্ঞতার কোন পরোয়া না করেই জ্ঞান লাভ সম্ভব বলে মনে করে। কারণ পুঁজিবাদেরই বৌদ্ধিক রূপ হল বুদ্ধিবাদ বা র‌্যাশনালিজম। শুধুমাত্র বুদ্ধি প্রয়োগ করেই সব সমস্যার সমাধান সম্ভব বলে মনে করা এর লক্ষণ। এর অধীনে মানুষের আকাঙ্খা, কল্পনা আর স্বপ্নের এক বিশাল ভান্ডার জমা হয়েছিল। তার প্রয়োগ, পর্যালোচনা থেকেই তার গোমর ভেঙে যায়। এখন কেতাবী ভাষায় যাকে বলে বুদ্ধিবাদ, সেই বুদ্ধিবাদের বৈশিষ্ট্যের দিক থেকে তার দৌড় আরো বেশি। ইংল্যান্ডে জন লক, ডেভিড হিউম বুদ্ধিবাদের কড়া বিরোধিতা করেন। তাদের বিরোধিতা আসলে পুঁজিবাদের প্রথম ফর্মাল সাংগঠনিক ছককে সময়োপযোগী করার প্রয়াস ছিল। পুঁজিবাদের সবচাইতে প্রাগ্রসর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাবাদীদের কাজে লেগেছিল। ফর্মাল বুদ্ধিবাদের সবচাইতে বড় দার্শনিক মুরব্বী ছিলেন রেনে দেকার্ত আর লাইবনিৎজ। এঁরা মানুষের জ্ঞান লাভের পথ হিসেবে একক বুদ্ধির প্রয়োগে এমন আস্থাশীল ছিলেন যে, তারা একটা গাণিতিক ভাষা তৈরীর কথা ভাবেন, এমনকি কিছুদূর হাতে কলমেও এগোন। তারা ভেবেছিলেন, জ্ঞান চর্চার মূল ভিত ভাবনার ইঁটগুলো যে ভাষার পদ দিয়ে তৈরী তাকে যদি সুসংবদ্ধ করে ফেলা যায়, তাহলে জ্ঞান অর্জন বা যাচাইয়ের খামাখা কষ্ট থেকে রেহাই পাওয়া যাবে। আজকের সময়ে তথ্য প্রযুক্তির দর্শনও একই কথা বলে বেড়াচ্ছে। এসব কথা বুদ্ধিবাদ বা পুঁজির গা জোয়ারী। সে ভাবে যে- তার পরে আর কিছু নেই।
যা হোক, বুদ্ধিবাদের এই আঁটসাঁট ধরণ প্রথম আক্রান্ত হয় ইংল্যান্ডে। সেখানে লক, হিউম; পরে জেরেমি বেনথাম জিনিসের বাস্তব প্রকৃতির মধ্যে বৌদ্ধিক সত্তার মত কোন কিছুর অস্তিত্ব অস্বীকার করেন। তারা বলেন, যেহেতু কেবলমাত্র সংবেদন দিয়েই সব তথ্য বাহিত হয়, সুতরাং বুদ্ধি জ্ঞানের স্বাধীন উৎস হতে পারে না। বড় জোর তা দিয়ে প্রাপ্ত তথ্য সাজিয়ে গুছিয়ে, বাদ-ছাদ দিয়ে সিদ্ধান্ত টানা যেতে পারে।
অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সে এই বুদ্ধিবাদ আক্রমণের স্বীকার হয় বস্তুবাদী ঘরানার হাতে। (এখানে একটা কথা স্মরণ রাখতে হবে যে, মার্ক্সের পরে আমরা আজকে যেমন করে বুঝি যে, নিরেট বস্তুবাদী বা ভাববাদী দর্শন বা দৃষ্টিভঙ্গি বলতে কিছু নেই; ঐ সময়ে ব্যাপারটা অমন ছিল না। সে স্পেশালাইজেশন অনেক পরের কথা।) ওখানে ভলতেয়ার, দিদেরো, কঁদিলাক, হেলভেশিয়াসঞ্চরা খোলাখুলিভাবে ইংরেজ মুক্তচিন্তাবিদদের ঋণ স্বীকার করে একদম আলাদা এক ঘরানা তৈরী করেন। দার্শনিক পরিভাষাগুলোকে কেতাব থেকে নামিয়ে এই ধুলোবালির জগতে দৌড় করানোর বড় কৃতিত্ব তাদের। সন্দেহবাদী মঁতেইন তার জন্য অনেক আগে থেকেই জমি তৈরী করা শুরু করেছিলেন। এই ঘরানার বড় একটা অভ্যাস ছিল কর্তৃত্বের বিরোধিতা করা। জন লক বলেছিলেন, মানুষের বুদ্ধি স্বাধীন কিনা, তার আগের প্রশ্ন খোদ মানুষ স্বাধীন কিনা? তাঁর দেয়া আভাসকে স্পষ্ট করে ভাবতে বাধ্য করলো ফরাসি ঘরানা।
ফরাসি দেশে কর্তৃপক্ষের দিকে ভরসার অভাবেরও কারণ আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতি, ঐ দেশের তুলনায় তাদের ধীরগতির অর্থনৈতিক বিকাশ, তথাকথিত কোন যোগ্য নেতৃত্বকারী শ্রেণী প্রতিনিধি না থাকা এর পেছনে খুব কাজ করেছে। প্রশ্নহীন বৌদ্ধিক সংঞ্চার মত যাজক বা ঈশ্বরতন্ত্রকেও তারা সমানভাবে কাঠগড়ায় দাঁড় করালেন। তারা বুঝতে পারছিলেন, বুদ্ধি অনেক অন্যায়কেও ন্যায় বলে চালিয়ে দেয়। যেমন, এরিস্টটল বুদ্ধির বরাত দিয়েই মানুষের মাঝে দাস আর স্বাধীন মানুষের অসাম্যকে প্রাকৃতিক বলে চালিয়ে দিয়েছেন। তেমনি বাইবেলও বলছে যে, মানুষ তার আদি উৎস হতেই স্বভাবগতভাবে পাপী। এই সব বক্তব্য রাষ্ট্রে বা সমাজ সংগঠনে কিছূ মানুষের সুখ ভোগ আর বাকিদের কলুর বলদ হবার পক্ষে যুক্তি দেয়। অন্যায়কে বুদ্ধি দিয়ে যৌক্তিক বলে সিদ্ধ করতে চায়। কিন্তু বুদ্ধি আর অভিজ্ঞতাকে ঠিকমতো বুঝে মিল খাওয়াতে পারলে পুরো উল্টো সাক্ষী পাওয়া যায়। সম্ভাব্য কোন সন্দেহ ছাড়াই যুক্তি দাঁড় করানো যায় যে, মানুষ স্বভাবতই ভালো, সব মানুষেরই সমান বুদ্ধি আর সব দূর্দশা আর শোষণের কারণ হচ্ছে মানুষের অজ্ঞতা। এই অজ্ঞতার কারণ অংশত স্বাভাবিক ঐতিহাসিক বিকাশের পথে উঠে আসা সামাজিক ও বস্তুগত অবস্থা, আর অংশত স্বার্থান্বেষী স্বৈরাচার আর যাজকদের হাত দিয়ে সত্যকে ইচ্ছে করে লুকিয়ে বা দাবিয়ে রাখা। কোন আলোকায়িত, পরস্বার্থব্রতী সরকারের কাজকর্ম দিয়ে তাহলে এই মন্দ প্রভাব কাটিয়ে ওঠা যায়। তাহলে মানুষের বুদ্ধি চর্চায় কর্তৃপক্ষ আর বিশেষ সুবিধার জায়গায় আসবে ন্যায়বিচার আর সাম্য; প্রতিযোগিতার জায়গায় সহযোগিতা।
এই আধা-অভিজ্ঞতাবাদী বুদ্ধিবাদের কেন্দ্রীয় একটা বৈশিষ্ট্য ছিল। তা হল- জগতকে ব্যাখ্যা আর উন্নতি করায় বুদ্ধির প্রতি অগাধ বিশ্বাস। কারণ, মানব দূর্দশা হচ্ছে অজ্ঞতার এক জটিল ফলাফল, শুধু প্রকৃতির নয়, মানব সমাজের নিয়মেরও। একে নির্মূল করতে হলে মানব কাজকর্মে শুধুমাত্র বুদ্ধির প্রয়োগই যথেষ্ট। কাজটা সহজ নয়; কারণ মানুষ এত সুদীর্ঘকাল বৌদ্ধিক অন্ধকারের পৃথিবীতে কাটিয়েছে। সুতরাং এক ঝাঁক আলোকায়িত, জীবন ব্রতী মানুষ দরকার, যারা যুক্তিবুদ্ধির প্রয়োগ আর সত্যের অগ্রসরতার জন্য পথভ্রষ্ট বিশাল জনগোষ্ঠীর মাঝে কাজ করে যাবে।
ঠিক এখানেই নতুন একটা সমস্যা দেখা দেয়। যদি মানুষের দূর্দশার কারণ হয় যুক্তি, বুদ্ধির প্রতি অবজ্ঞা, তাহলে এটাও কি সত্য না যে, এক শ্রেণীর মানুষ স্বেচ্ছায় এই অজ্ঞতাকে জিইয়ে রেখেছে? তাদের ক্ষমতার উৎসও কি এই অজ্ঞতা নয়? তাদের ক্ষমতা বহাল থাকাতেই মানুষ আজো অন্যায়, অসাম্য চিনে উঠতে পারেনি, একি সত্য না? প্রকৃতিগতভাবে সব মানুষই বৌদ্ধিক, যৌক্তিক। আর সব যৌক্তিক, বৌদ্ধিক প্রাণীরই বুদ্ধির প্রাকৃতিক নিয়মের অনুযায়ী সমান অধিকার। কিন্তু শাসক শ্রেণী, রাজা, অভিজাত, পুরুত মানুষকে চার্চের পবিত্রতা, রাজার ঐশ্বরিক অধিকার, জাতীয় গৌরব, এসব ধান্ধাবাজীর নামে বেগার খাটাচ্ছে। তারা আবেগহীন ভাবে নিজের পরিশ্রমে ছোট একটা শ্রেণীকে বিলাস, আরাম আয়েশে টিকিয়ে রাখছে। মানুষ বুদ্ধি দিয়ে চোখ খুললেই তা আর হবার নয়। সুতরাং কোন আলোকায়িত শাসকের প্রথম কাজ ঐ সুবিধাপ্রাপ্ত ধান্দাবাজ শ্রেণীর ক্ষমতা লোপ করা। তারপরও কিছু গন্ডগোল থেকে যাবে; তবে যেহেতু যৌক্তিকতা কখনো যৌক্তিকতার বিপরীতে যেতে পারে না, তাই সমাজের ক্ষুদ্র, ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাত অযৌক্তিক বলে বাদ পড়ে যেতে বাধ্য। সব মিলিয়ে মানুষ আসবে স্বাভাবিক বুদ্ধি, যৌক্তিকতার অধীনে। বুদ্ধি সর্বদাই সঠিক। প্রতিটি প্রশ্নের একটি মাত্র সঠিক উত্তর আছে, যা বুদ্ধি দিয়ে উদ্‌ঘাটন করা যায়। একবার তা বের করে ফেলতে পারলে তখন তাকে নৈতিকতা, রাজনীতি, ব্যক্তি বা সমাজ জীবনে; তারপর পদার্থবিদ্যা বা গণিতের সমস্যায় সমানভাবে প্রয়োগ করা যাবে। শুধুমাত্র তা একবার সমাধিত হয়ে গেলেই হয়; তবে যুগ যুগ ধরে টিকে থাকা প্রগতির শত্রুকে আগে অপসারিত করতে হবে।
তবে এক্ষেত্রে শিক্ষার তুলনায় পরিবেশের প্রভাবও কম নয়। মানুষ প্রকৃতির মাঝেই একটি বিষয়। মানুষের জীবনের সব কিছুকেই সাধারণ প্রাকৃতিক, পদার্থগত হাইপোথিসিস দিয়ে ব্যাখ্যা করা যায়। এখানে অতিপ্রাকৃতিক কোন কিছুর বিন্দুমাত্র জায়গা নেই। ফরাসি দার্শনিক লা মেত্রি তাঁর প্রবন্ধে এই মতের চূড়ান্ত প্রকাশ ঘটে। ফরাসি বিশ্বকোষ গোষ্ঠীর দিদেরো, দ্যলম্বার্ত, হলবাখ্‌, হেলভেশিয়াস, কঁদিলা মোটামুটিভাবে এই মতই মানতেন। তবে একটা ব্যাপারে সবাই তারা সমানভাবে একমত : মানুষ অন্যসব জীব থেকে আত্ম-চৈতন্যতা থেকেই ভিন্ন হয়। এই পার্থক্য সূচিত হয় তার বুদ্ধি আর কল্পনার প্রয়োগ দিয়ে, আদর্শ উদ্দেশ্য ঠিক করতে পারা দিয়ে, তার বুঝতে চাওয়া বিষয়ে নৈতিক মূল্যবোধ সন্নিবিষ্ট করাতে। এখানে একটা বড় সমস্যা দেখা দিল। সমস্যাটা হল মুক্ত ইচ্ছা আর বিভিন্ন শর্ত এবং পরিবেশের সম্পূর্ণ নির্ধারণের মাঝখানে বোঝাপড়া করা। পুরোনো কালের সেই মুক্ত ইচ্ছা এবং দৈব পরিকল্পনারই নতুন এক আঙ্গিক দেখা গেল; শুধু ঈশ্বরের জায়গায় এল প্রকৃতি। স্পিনোজা তারও আগে বলেছিলেন, একটা পড়ন্ত পাথর তার পতনের বাহ্যিক কারণগুলো না জানলে ভাবতেই পারে যে, সে তার গতিপথ স্বেচ্ছায় বেছে নিয়েছে। ঠিক তেমনটাই ঘটবে মানুষের ক্ষেত্রে, যদি সে তার আচরণ, সংগঠনের কারণগুলো না জানে। এমনি হলে মানুষের সমস্ত ক্রিয়াকান্ডই তো প্রকৃতির অপরিবর্তনীয় প্রক্রিয়াতেই ঘটে। যা ঘটেছে, তা পূর্বের; আর যা ঘটবে, তা বর্তমানের প্রক্রিয়ার ফল। স্বতন্ত্রের মুক্ত ইচ্ছা যতই ভালো হোক, তা ইতিবাচক বা নেতিবাচক কোন পরিবর্তন আনতে পারবে না। অনেক পুরোনো ধর্মতাত্ত্বিক এই ধাঁধা ইহজাগতিক আঙ্গিকে আরো ধারালো হল। য়ুরোপীয় দর্শন জগত দুই শিবিরে ভাগ হয়ে পড়লো। একদিকে নাস্তিক, সন্দেহবাদী, ব্রহ্মবাদী, বস্তুবাদী, বুদ্ধিবাদী, গণতন্ত্রী, উপযোগবাদী; আর অপরদিকে ধর্মওয়ালা, অধিবিদ্যাবাদী, বহাল ব্যবস্থার সমর্থক আর সাফাই গানেওয়ালা। আলোকায়ন আর কেরানীতন্ত্রের মাঝে ফাটল এত ব্যাপক আর লড়াই এত তীব্র হল যে, প্রত্যেক শিবিরের ভেতরকার পার্থক্যগুলো একরকম অপরিলক্ষিত রইলো।
দুই শিবিরের মাঝে প্রথমটিই পরবর্তী শতাব্দীর র‌্যাডিকেল বুদ্ধিজীবীদের কেন্দ্রীয় মত হয়ে রইলো। তারা মানুষের মাঝে শত দুরবস্থাতেও বিদ্যমান শুভত্বের প্রচার করতে লাগলো। বলতে রইলো যৌক্তিক শিক্ষা আর বর্তমান দূরবস্থা হতে মানুষকে উদ্ধার করে ন্যায়সঙ্গত সমাজে জাগতিক সম্পদের বৈজ্ঞানিক বন্টনের কথা। আরো মনে রাখতে হবে যে, অষ্টাদশ শতাব্দীর বৌদ্ধিক জগত গত শতাব্দীর গাণিতিক ও পদার্থবিদ্যার ব্যাপক অগ্রসরতা দিয়ে প্রভাবিত ছিল (কেপলার, গ্যালিলিও, দেকার্ত, নিউটন)। ফলে ওই রকম নিখুঁত প্রণালী সমাজের ক্ষেত্রেও খোঁজ হতে লাগলো। ভলতেয়ার হয়ে উঠলেন মানব ধর্মের অবিসংবাদিত আদি পুরুষ। চরম শ্লেষ আর হাসির হুল্লোড় দিয়ে কিংবদন্তীর বীরের মত তিনি লড়লেন ক্যাথোলিকবাদ আর কেন্দ্রগত শাসনের বিরুদ্ধে। জীবিতকালে তাঁর সাথে জাঁ জাঁক রুশোর প্রচন্ড রেষারেষি ছিল। তবে এও সত্য, ভলতেয়ার যদি হন মানব ধর্মের স্রষ্টা তাহলে রুশোই তার সবচেয়ে বড় প্রেরিত পুরুষ। মানুষ সম্পর্কে তার মত ঐ কালের র‌্যাডিকেলদের চাইতে একদম অন্যরকম ছিল। বলা যায়, তিনি বুদ্ধি আর পর্যবেক্ষণের বিনিময়ে মানব ইচ্ছাকে মহিমান্বিত করেছিলেন। সমস্ত মানবিক প্রতিষ্ঠান তার কাছে ছিল মানুষের নিজেদের সুবিধার জন্য করা স্বেচ্ছা সামাজিক চুক্তি। তার মনে হয়েছিল- এই সভ্যতাই মানুষের দূর্দশার মূল। ব্যক্তি সম্পত্তির ধারণাহীন, প্রকৃতির মাঝে সুখে বাস করা মানুষদের মাঝে যে বদমাশ প্রথম লাঠি গেড়ে বললো- এ জমি আমার, সেই প্রথম সভ্য মানুষ। ঔপনিবেশিক শাসনের বাংলা বৌদ্ধিক চর্চার অন্যতম পুরুত বঙ্কিমচন্দ্রেরও মনে হয়েছিল- রুশোর সামাজিক চুক্তি বইটিতে ফরাসি বিপ্লবের যজ্ঞে আহুতি মন্ত্র ছিল। ঊনবিংশ শতাব্দীর শিল্প মানস এবং সমাজ বিদ্রোহীরা নিজেদের প্রকাশের জন্য তার কাছে অনেকাংশে ঋণী। রোমান্টিকদের প্রথম প্রজন্ম ফ্রান্সের বিপ্লবী ইতিহাস আর লেখাপত্রের মাঝেই অনুপ্রেরণা খুঁজতেন। এদের মাঝে ইংল্যান্ডের ওয়েলশ ম্যানুফেকচারার রবার্ট ওয়েন ছিলেন সবচাইতে একাগ্র আর প্রভাবশালী। তাঁর জার্নালের শিরোনামের ওপরে খোদিত ছিল নতুন নৈতিক জগত। নিউ ল্যানার্কে তাঁর নিজের কাপড়ের কলে তিনি আদর্শ অবস্থা সৃষ্টি করতে চেয়েছিলেন কর্ম ঘন্টা কমিয়ে, স্বাস্থ্য ও সঞ্চয় খাত খুলে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি বিগত ওয়েন ছিলেন বুদ্ধিবাদের ধ্রুপদী যুগের শেষ প্রতিনিধি।
এই সব ভাবনার য়ুরোপীয় সংস্কৃতিতে প্রভাব ইতালিয় রেঁনেসার চাইতে কম ছিল না। ব্যক্তি এবং সামাজিক ইস্যুগুলোকে কারুর বরাত দিয়ে না মেনে বুদ্ধির কাঠগড়ায় দাঁড়াতে হল। ভলতের, রুশো ব্যাপকভাবে আদৃত হলেন, ফরাসি দেশে ডেভিড হিউম কদর পেলেন। মুক্ত বুদ্ধিজীবীদের মতের এক অদ্ভুত সমাগমের পরিবেশে ফরাসি বিপ্লব সংগঠিত হল। ততদিনে ম্যানুফেকচার কাল পার হয়ে পুঁজিবাদ বৃহৎ শিল্পে প্রবেশ করেছে। স্থানিক ইতিহাস হয়ে যাচ্ছে বিশ্ব-ইতিহাস।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×