কথা ছিলো
রোদ পোহাবো;/ পৌষে-মাঘে,/ ভাটির শীতে।/
অন্য কোথাও ফেরার হবো।/ সর্ষে ক্ষেতে।/
হলদি বনে/ নোলক খোঁজা,/ সর্ষে ফুলের জলদি শোলক,/
শুনবো বলে/
কথা ছিলো/
তোর সাথে এই এমন রাতে।
গহন হৃদের নীরব ছোঁয়ায়/ প্রাণের পথে;/
দূর অজানায়/
তুই নামের এক দ্রোহের সাথে/
বেঁধেছিলাম হৃদয়খানি/
- 'ন হন্যতে'।
জীবন স্রোতের সাতকাহনের, সব কাহনে/
তোর সাথে তো ফেরার হবার কথা ছিল হলুদ বনে।
▫️
পারবি আমায় ফেরাতে নয়, ফিরিয়ে দিতে
অন্য সময়, বিষন্ন নয়,পারবি দিতে?
ফিরিয়ে আমায় অন্য ছোঁয়া, উলটো হেটে, উলটো পথে
আজকে এমন মাঘের শীতে?

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


