somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজারটি স্বপ্নহত্যার আশংকা, আর আমার প্রতিবাদ

১৭ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকেই আমি একটু কম বুঝি৷ আমার এক স্যার ছিলেন অত্যন্ত রাগী৷ কথায় কথায় ধাম ধুম কইররা থাবরা, কিল, গুতা, ঘুসি ইত্যাদি দিতেন৷ স্যারের পড়ানোর ধরনও ছিল অন্যরকম৷ বিশাল বিশাল রচনা টানা মুখস্ত বলতে হইতো৷ কোনো জায়গায় ভুল হইলেই মাইর! আর আমার এক দুই লাইনের বেশি কোনো দিনও মনে থাকত না৷ মাইরও একটা নিচে পরত না৷ পরীক্ষাতে রচনা কমন না পড়লেই আমার অসম্ভব আনন্দ হইতো! তার উপর স্যার শিখায়ছিলেন যে, রচনার মধ্যে একটা দুইটা কাব্য দিলে খুব ভালো হয়৷ যথারীতি আমি ওই কাব্যও ভুলে বসে থাকতাম৷ আমি বানিয়ে বানিয়ে অমুকে/ তমুকে বলেছেন, বলে নিজেই লিখে দিতাম একটা কাব্য৷ স্যার খুবই চিন্তিত ছিলেন, "আমি ডাব্বা মারব"৷ স্যারের বিখ্যাত মেধাবী সব ছাত্ররা অঙ্ক, জ্যামিতি পর্যন্ত মুখস্ত করে বসে থাকেন! আর আমি মহা আনন্দে সমাধান করতাম৷ স্যারের সন্দেহ যে মোটেই অমূলক নয়, এইটা প্রমান করবার জন্য আমি মাধ্যমিক/ উচ্চ-মাধ্যমিক দুইটাতেই ডাব্বা মারলাম৷ মার্কশিটের দিকে তাকালেই আমার মুতে ধরত (এখনো ধরে)! তো যখন আমাদের মাননীয় জ্ঞানী গুনী বড় বড় নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিলেন যে, "মেডিকেলে ভর্তি হতে আর ভর্তি পরীক্ষা দিতে হবে না!", আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল! আগেই কইছি আমি একটু কম বুঝি। এই রকম কঠিন ব্যাপার কিছুতেই মাথাতে ঢুকলো না। মনে পড়ল মানসিক ভাবে পুরোপুরি বিপর্যস্ত নিজেকে। উচ্চ-মাধ্যমিকের রেজাল্টের পর আমার দুঃসপ্ন সত্যি হতে যাচ্ছে ভেবেছিলাম। ১০-১২ টা প্রশ্ন প্রতি বিষয়ে মুখস্ত করতে পারলেই মুটামুটি ভালো রেজাল্ট করা সম্ভব। এই হতচ্ছারা সিস্টেম এখনো বহাল তবিয়তে টিকে আছে। তো এই রকম একটা পরীক্ষার রেজাল্ট দিয়ে কি সম্ভব প্রকৃত মেধা যাচাই করা? সরাসরি উত্তর হচ্ছে না। ভর্তি পরীক্ষাও অবস্যই কখনো পুরোপুরি ভাবে এই যাচাই টা করতে পারে না। তবে এই ভর্তি পরীক্ষার কারণে একটা নিশ্চয়তা থাকে, "মেধাবীদের" মধ্যে থেকে শুধুমাত্র প্রকৃত মেধাবী ছাত্রদের কেই ছেকে তোলা হবে। এতদিন হয়েছেও তাই! ঢাকা মেডিকেল, বুয়েট, কিম্বা ঢাকা ভার্সিটিতে মাথামোটা কাউকে খুঁজে পাওয়া কঠিন! তাই না? প্রতিষ্ঠিত একটা সিস্টেমকে কেন বদলে দিতে হবে, আমার মাথায় ঢুকতেছে না।

অনেক ভাবছি, যথারীতি কোনো কুল-কিনারা করতে পারি নাই। গ্রেড সিস্টেম এর সর্বোচ্চ গ্রেড হচ্ছে A+..গোল্ডেন ফোল্দেন আবার ছোট মাথায় ঢোকে না। দুই পরীক্ষায় গণহারে A+ আমরা দেখছি, মনে করি ২০-৩০ হাজার মাধমিক/ উচ্চ-মাধ্যমিক দুটোতেই A+ পেল। কঠিন প্রশ্ন হচ্ছে, এদের থেকে প্রথম ২৫০০, কিম্বা ৮০০০ কেমনে আলাদা করা সম্ভব (যদি হয় একই গ্রেড)। তারপর কে পাবে ঢাকা মেডিকেলের সুযোগ!! আমাদের সোনার বাংলা দুর্নীতিতে মাস্শাল্লা উপরের দিকে! মামা, চাচা, খালু, জীবিত/ মৃত দাদা দাদী, আর হ্যা! বাপের পকেটও পুরোপুরি ১০ নম্বর মহাবিপদ সংকেত এর কবলে। কোচিং সেন্টার কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, এখন এই কোটি কোটি টাকা কক্সবাজারে ভ্রমন খাতে কিন্তু যাবে না! কই যে যায় সেইটাই দেখার বিষয়!!

মধ্যবিত্ত, নিম্নবিত্তদের যে শেষ ভরসাটা ছিল সেটাতে শেষ পেরেকটা দেয়া শুরু হয়ে গেল। আমি খুবই দুঃক্ষিত তোমাদের জন্য, যারা শুধু নিজেকে প্রমানের শেষ চেষ্টা করতে চাইছিলে, যারা আজ হতাশ। গ্রামের যে ছেলেটা পুরো বই পরে ফেলেছে, কিন্তু শুধু A+ টা পায় নাই। তোমাকে প্রমান করবার সুযোগটা যেন দেয়া হয়। যতবার ছাকনির মাঝ দিয়ে যাবে মধু ততোই নোংরা আবর্জনা মুক্ত হবে! জীবানু মুক্ত করবার জন্য আরো কিছু করা যেতে পারে! মেডিকেলের এতদিনের সীকৃত ভর্তি পরীক্ষা এই কাজটা ভালই করছিল। তাহলে বন্ধ করা কেন? আর পরীক্ষার একমাস আগেই বা বন্ধ করা কেন? কোচিং সেন্টারই নাকি এর একটা বড় কারণ! মাথা ব্যথা হলে কপ করে আমরা মাথা কাটি না! কোচিং বন্ধ করবার জন্য ভর্তি পরীক্ষাই বাতিল! এর মত গাধাময় চিন্তা আমরা ছাড়া আর কে করতে পারে! সারা দেশের শিক্ষা ব্যবস্থা প্রবলেমেটিক। সেটা ঠিক করবার কোনো চেষ্টা নাই! ছিল কযেকটা মন্দের ভালো শিক্ষা প্রতিষ্ঠান। হারাধনের শেষ ভরসাকে টেনে মাটিতে নামানোর প্রক্রিয়া দেখতে ভালো লাগছে না।

অনেকেই এই "মহান" সিদ্ধান্ত সমর্থন করছেন, "কেন" আমার বোধগম্য না। অনেকে আবার বলছেন, কেন ডাক্তারিই পড়তে হবে? কেন নয়? আরো সোজা সাপ্টা উত্তর, টাকা! বাংলাদেশ কোনো ধনী দেশ না! এখানে বাচবার জন্য কাজ করতে হয়। যা ইচ্ছা তাই করলে খাবার জোটে না! তাই ডাক্তার, ইঞ্জিনিয়াররাই আগ্রহের শীর্ষে। তবে কেউ যদি ফতোয়া দিয়ে বসে, "ডাক্তার, ইঞ্জিনিয়াররা অনেক টাকা কামায়"! আমার আপত্তি আছে! কোনো এক বিচিত্র কারণে এখনো সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়। আমিও এর ব্যতিক্রম ছিলাম না। আমার একমাত্র জীবনের লক্ষ্য হয়ে গিয়েছিল বুয়েটে ভর্তি হওয়া! যেহেতু সারা বছর, আমি পুরো বইটাই বুঝে পড়েছিলাম, আমি আত্মবিশ্বাসী ছিলাম, এই পরীক্ষাতে আমার ডাব্বা মারবার কোনো সম্ভবনা নাই। মোটামুটি ভালোভাবেই ইঞ্জিনিয়ারিং আর স্থাপত্যে টিকে গেলাম, আমার থেকে ১০০-২০০ নম্বর বেশি পাওয়া অনেককে পিছনে ফেলে। হঃ রে ভাই হঃ!! আমার রেজাল্ট এতই খারাপ আছিল! দেখেন দেখি রেজাল্টের কথা মনে করবার সাথেসাথে আবার মুতে ধরছে!! তো আমার মত গাধা গরুর দেশে অভাব নাই, তাদের একটাই ভরসা এই ভর্তি পরীক্ষা। সেইটা তুইল্লা দিলে, মুখস্ত করা ছাড়া আর কোনো রাস্তা তো খোলা থাকলো না। ভালো কথা ৮ নম্বর উপপাদ্য কিন্তু এইবার আইবো, গতবার ৭ নম্বর আসছে! এই পড়াশুনার কোনো মুল্য আমার কাছে কোনো দিনই ছিল না! কারো কাছেই থাকা উচিত না!

কোচিং সেন্টার তুলে দেয়া হোক, এই শিক্ষা বানিজ্য বন্ধ হোক! ভর্তি পরীক্ষাও প্রয়োজনে তুলে দেয়া হোক! কিন্তু, সকালবেলা নাস্তা করতে করতে মনে হলো আর "ওই ছেরি তোর বিয়া" স্টাইলে না। সময় দিতে হবে। এটা হওয়া উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা! ১০-১২ বছর, পুরো শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য। অন্তত ১-২ বছর সময় তো দিতেই হবে।

আর কথা না বাড়াই, এই লেখার একটাই উদ্দেশ্য.....
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের তীব্র প্রতিবাদ করি। জীবনের প্রথম নিজেকে প্রমান করবার স্বপ্ন দেখেছে কিছু তরুণ! দয়া করে এই স্বপ্ন হত্যা করবেন না। দেশের বড় বড় মানুষের কাছে একটাই দাবি!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×