নেতা হওয়ার গোপন কথোপকথন
মো জাহিদুল ইসলাম (অভ্র)
----------------------------------------------
বলোতো ভাই, নুরু সাহেবের ছেলে
নেতা হবার মওকা আবার কোথায় খুজে পেলে
.
শালীর তবিল ভরিয়ে নিজে ছিলাম আমি জেলে,
সেই সুবাদে নেতা হওয়ার সুযোগ আমায় মেলে
শাহবাগে ফের এলাম ছুটে লঞ্চ, বাস, ইষ্টিমার আর ট্রেনে
.
বলো এবার লীগের/দলের/শিবিরের বড় খুনী
নেতা হওয়ার সুযোগ আবার কোথায় পেলে শুনি
.
খুন করে ভাই বছর কয়েক ছিলেম যে চুপচাপ
সেই সুবাদে হলো যে আমার সকল গুনাহ মাফ,
মানিক-পীরের দহলিজে ফের দিলেম আমি লাফ,
.
বলো দেখি চৌধুরী ঠক চাচা
কেমন করে নেতার নায়ে আঁটলে তুমি কাছা...?
.
হাজার পিপে হজম করে কাগজ বেচি আমি,
সেই সুবাদে মরা দেশে খেতাব পেলাম দামী,
নেতার সুনাম মিললো আমার গেল যে বদনামী
.
-------
অন্ধকার আকাশ্
--------
#অভ্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





