গতকাল শুক্রবার বিকালে স্থানীয় জেলা স্টেডিয়ামে ক্লোজআপ ওয়ানের মেগা কনসার্ট অনুষ্ঠিত হয়। সঙ্গীত ভুবনের সাড়া জাগানো নোলক বাবু, রাজীব, বিউটি, সোনিয়া, মেহরাব, রাদেদ, রিংকু, মাহদী, নওরীন, রম্নমি, আবিদ, ত্রিশিতা ও আবিদের সুরেলা কণ্ঠে এবং দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় স্টেডিয়াম এলাকা হয়ে ওঠে মুখরিত। গানের সুরে সুরে কিশোর-কিশোরীসহ বিপুল সংখ্যক দর্শকের মনে সৃষ্টি হয় আবেগ। ইউনিলিভার ও মার্কেট একসেস প্রভাইডার্স লিমিটেডের উদ্যোগে রাত 9টা পর্যনত্দ চলে এই মিলন মেলা। এই কনসার্টে সাধারণ গ্যালারির প্রবেশ মূল্য ছিল 150 টাকা ও ভিআইপি 300 টাকা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


