(মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন নিয়ে শুধু সেপ্টেম্বর মাসের পোস্টের নির্বাচিত মন্তব্যগুলো তুলে ধরা হলো। আগামী খন্ডে অক্টোবর মাসের মন্তব্য এবং আপডেট দেওয়া হবে।)
মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৪০
ত্রিভুজ বলেছেন: সাহায্য পাঠাবার ঠিকানা দিতে সম্ভবত ভুলে গিয়েছেন। ব্যাংক একাউন্ট হলে বেশী ভাল হয়। আপনাকে অনেক ধন্যবাদ...
ত্রিভুজ বলেছেন: আপডেট জানান নিয়মিত... আমি বেশ অবাক এবং আনন্দিত হয়েছি পোস্টটা পড়ে... এই উদ্যোগ সফল হবে নিশ্চয়...
বিডি আইডল বলেছেন: সুন্দর পোষ্ট
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: স্যালুট আজমান আন্দালিব। এই উদ্দ্যোগ সফল হবে । আমি নিজে ব্যক্তিগতভাবে মাঝিদের এই স্বপ্নের অংশিদার হতে চাইছি।
রুখসানা তাজীন বলেছেন: খুবই সাহসী উদ্যোগ। ভালো লাগলো। আপডেট জানতে যাচ্ছি পরের পর্বে।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: প্রায় এক বছর আগে এই পোস্টটিতে মন্তব্য করেছিলাম এবং বলেছিলাম যে সাধ্যমত সহfয়তা করব। ভুলে যাইনি কিন্তু খুজেঁ পাচ্ছিলাম না পোস্টটা আর সার্চ দিব ভাবি কিন্তু নেটে বসলে মনে থাকেনা। আজ অনেকদিন পর পেলাম কি অবস্থা পারলে জানান।
মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন-১ (আপডেটেড)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
কাঙ্গাল মুরশিদ বলেছেন: টাকা পাঠানোর উপায় কি?
হিসাবের শিরোনাম : মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন
চলতি হিসাব নং : ০০১-৭২৩২
সোনালী ব্যাংক, সদর লক্ষ্মীপুর।
ব্যাংক ড্রাফট করে এই ঠিকানায় পাঠালে হবে?
ত্রিভুজ বলেছেন: আপডেটের জন্য ধন্যবাদ।
সাফায়েত বলেছেন: খুবই ভালো উদ্যোগ, আমি থাকতে চাই আপনাদের সাথে।।
যোগাযোগ: safaet@জিমেইল.কম
সাফায়েত বলেছেন: সম্ভব হলে আপডেটগুলো বিস্তারিত জানাবেন। একটিভলি থাকবো আশা করি।।
কাঙ্গাল মুরশিদ বলেছেন: পরবর্তি আপডেটে কিছু ছবি দেয়া যায় কি না দেখুন। সেই সব খুদে শিক্ষার্থীদের ছবি যারা এই স্কুলের প্রথম ছাত্র-ছাত্রী।
আর একটা প্রশ্ন - স্কুলের নামের সাথে "ধীবর" শব্দটা যোগ করার কারণ কি?
কাঙ্গাল মুরশিদ বলেছেন: এক হাজার টাকার একটি ক্রস চেক পাঠাচ্ছি আশা করি ঈদের পরপরই পেয়ে যাবেন।জানি প্রয়োজনের তুলনায় পরিমানটা খুবই কম তবুও এতে যদি আপনারা উৎসাহিত হন এবং এগিয়ে যাবার প্রেরনা পান সেই প্রত্যাশাই করছি। লেগে
থাকুন , টাকার জন্য কোন কিছু আটকে থাকবে না, ইনশা আল্লাহ।
আজকেই শেষ অফিস, কয়েকদিন হয়ত নেটে আশা হবে না। আপনার বেড়ানোর আমন্ত্রনের জন্য ধন্যবাদ তবে এবার যাওয়া সম্ভব হবে না। ভবিষ্যতে কোনদিন যদি সময় সুযোগ হয় আপনাদের স্কুল এবং মেঘনা নদী দেখতে যাবার আশা রইল।
ঈদমুবারক।
সাফায়েত বলেছেন: আমি ৫-১১ তারিখ পর্যন্ত ছুটিতে থাকবো। এর মাঝে একটা ট্যুর প্লান করা যেতে পারে। কতক্ষন লাগে যেতে?
সাফায়েত বলেছেন: মেইলের অপেক্ষায়...
সাফায়েত বলেছেন: কাল দেখা হবে আশা করি।
ত্রিভুজ বলেছেন: ঈদ করলাম চাঁদপুরে... কিছুটা অসুস্থ.. তাই সব স্ক্যাজুয়েল
এলোমেলো হয়ে গেল....
মাঝিপাড়ার শিশুদের স্কুলের স্বপ্ন বাস্তবায়ন-২ (আপডেটেড)
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৫
মাহমুদুল হক ফয়েজ বলেছেন: আপনাদের মহতি উদ্যোগ
সফল হোক
তরু_ বলেছেন: হবে একদিন সব ।
ত্রিভুজ বলেছেন: সাথে আছি... ঈদের পর একটা ট্যুর দেয়ার পরিকল্পনা করেছিলাম.. পথেই লক্ষীপুর পড়বে... আপনাদের স্কুলে কাজকর্ম কেমন চলছে দেখতে চলে আসবো নাকি? ডিটেইলস ঠিকানা দিয়ে ফেলুন.. সবচেয়ে ভাল হয় গুগল আর্থের লোকেশনটা দিয়ে দিলে... খুঁজে বের করতে সহজ হতো তাহলে...
রুখসানা তাজীন বলেছেন: স্কুলের নামে ধীবর সমাজকে উদ্দিষ্ট করার ব্যাপারটা প্রয়োজনীয় মনে হয়নি।
প্রচেষ্টা এগিয়ে যাক। কখনো কিছু করতে পারলে আনন্দিত হব।
লেখক বলেছেন: প্রথমে আমিও তাই ভেবেছিলাম। জেলেপাড়ার অধিবাসীরা
সরাসরি জেলেদের স্কুল নাম রাখতে চেয়েছিল। কিন্তু শুনতে খারাপ শোনাবে
তাই আর রাখা হয়নি।
আপনার পাশে দাঁড়ানোর আকাঙ্ক্ষা আমাকেও আনন্দিত করেছে। ধন্যবাদ
আপনাকে।
......................................................................................................
২০০৮ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখ মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন নিয়ে
প্রথম পোস্ট দিয়েছিলাম। আসলে এই পোস্টটি ছিল একটি আন্দোলনের সূচনা।
একটি স্বপ্ন বাস্তবায়নের সূচনা। দীর্ঘ ১ বছরের পথ পরিক্রমায় স্কুলটি এখন
একটি ইতিহাস। এই ইতিহাসের সাথে যাঁরা যুক্ত থেকে আমাদের কৃতার্থ করেছেন
সবাইকে মেঘনাপাড়ের শিশুদের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং ঈদ মোবারক।
আজ অত্যন্ত আনন্দঘন চিত্তে জানাচ্ছি আপনাদের অকুণ্ঠ সমর্থনে স্কুলের প্রায়
১০০ জন শিক্ষার্থীর শিক্ষার সুযোগ সৃষ্টি করতে আমরা সক্ষম হয়েছি। স্কুলটিকে
কর্মসংস্থানমূলক শিক্ষার প্রকৃত পাদপীঠে নিয়ে আসার জন্য আমরা অক্লান্ত চেষ্টা
করে যাচ্ছি। স্কুলের জন্য আমাদের একটুকরো স্থায়ী জায়গা হয়েছে। আমরা আগামী
জানুয়ারি ২০১০ থেকে নতুন ঘরে নতুন শিক্ষা বর্ষে শিশুদের পাঠ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে আমরা একটি ভার্চুয়াল স্কুল ব্যবস্থাপনা গড়ে তোলার প্রচেষ্টা হাতে নিয়েছি।
http://www.meghnaparschool.com সাইটটিই হবে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের ভার্চুয়াল অ্যড্রেস।
বন্ধুরা আপনাদের সমর্থন অব্যাহত রাখুন। আপনাদের অব্যাহত সমর্থনে আমরা
জেলেশিশুদের ছোট্ট একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছি। একটি জেলে শিশুর পেছনে
১ বৎসরে শিক্ষা ব্যয় বাবদ ১৪,০০০/- টাকা ব্যয় ধরে নিয়ে আসুন আমরা একটি
পাইলট প্রকল্পের সাথে যুক্ত হই।
বিস্তারিত জানতে ভিজিট করুন-
http://www.meghnaparschool.com
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন এবং ফিরে দেখা সেপ্টেম্বর ২০০৮।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজ সশস্ত্র বাহিনী দিবস।

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।