somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন

২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপ্রিয় বন্ধুরা
লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী হাটের 'মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন' স্কুলটি গত ১২ এপ্রিলের কালবৈশাখী ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। ২০০৮ সালে যে অবকাঠামো গড়ে তোলা হয়েছিল সে অবকাঠামো পুরোটাই ভেঙে গিয়েছে। শিশুরা সেই ভাঙা ঘরেই উৎসাহভরে ক্লাশ করছে। শিক্ষকরা পরম মমতা নিয়ে ক্লাশ চালিয়ে যাচ্ছেন।

গত ২১ এপ্রিল শনিবার স্কুলের সভাপতি বেগম আজিজুন নাহার ম্যাডাম সহ আমি গিয়েছিলাম স্কুলটি দেখতে। লক্ষ্মীপুর চর রমনী ইউনিয়নের চেয়ারম্যানসহ আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও সাথে ছিলেন। স্কুলটি তাৎক্ষণিকভাবে সংস্কারের জন্য খুব শীঘ্রই কাজ শুরু করা হবে।

আমরা স্কুলটি স্থায়ীভাবে মেরামতের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্পূর্ণ টিন দিয়ে স্কুলটি গড়ে তুলতে লক্ষাধিক টাকা প্রয়োজন। এজন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের স্মরণিকা 'নবোদ্যম' এর জন্য কিছু বিজ্ঞাপন প্রত্যাশা করেছিলাম। এখনও সেরকম সাড়া না পেলেও আশা করি আগামী সপ্তাহেই আমরা নবোদ্যমে স্কুল সংস্কারের কাজ শুরু করে দিতে পারবো।

সুপ্রিয় ব্লগার বন্ধু যাঁরা স্কুলটিকে নানানভাবে সহায়তা এবং সমর্থন দিয়ে এ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে উৎসাহ যুগিয়েছেন তাঁদের সবার কাছে কৃতজ্ঞতা।

ছবিতে দেখুন মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের বর্তমান অবস্থা-

বিধ্বস্ত সেই স্কুলের ১ম ঘরে শিক্ষার্থীরা

স্কুলের ২য় ঘর, স্থানে স্থানে বাঁশের বেড়া খসে পড়েছে

শিক্ষার্থীদের একাংশ

সভাপতি ম্যাডামসহ সম্মানিত অতিথিবৃন্দ

অতিথিদের কথা মনোযোগ দিয়ে শুনছে স্কুলের শিক্ষার্থীরা

স্কুলের প্রধান শিক্ষিকা এবং অতিথিবৃন্দের একাংশ

চর রমনী ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইউসুফ ছৈয়াল বক্তব্য রাখছেন

শিক্ষার্থীদের একাংশ

বক্তব্য রাখছেন স্কুলের সভাপতি বেগম আজিজুন নাহার, সিনিয়র সহকারী প্রধান, কৃষি মন্ত্রণালয়।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৫১
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×