somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত শিবিরের প্রোপাগান্ডার বিরুদ্ধে আরেকটি যুদ্ধ- লিফলেট এর কন্টেন্ট তৈরীর আহ্বান

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা একঃ গত শুক্রবার এলাকার মসজিদে গিয়েছিলাম জুমা'র নামাজ পড়ার জন্য। আমার পাশে বসা এলাকার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি এখানে কেন? আপনার তো শাহবাগ থাকার কথা। শাহবাগে ব্লগাররা যে আন্দোলন করছে তারা তো সবাই নাস্তিক।

ঘটনা দুইঃ জুমা'র দুই রাকাত ফরজ নামাজ শেষে ইমাম সাহেব মোনাজাত ধরেছেন। একপর্যায়ে বললেন, হে আল্লাহ শাহবাগে ব্লগার নামক নাস্তিক যারা ধর্মপ্রাণ মানুষদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের তুমি হেদায়েত দান কর।

উপরোক্ত ঘটনা দুটি আমার মনকে যথেষ্ঠ পীড়িত করেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে এই স্বতস্ফূর্ত আন্দোলনকে কি কৌশলেই না জামাত শিবির উল্টো কাজে লাগিয়েছে তা দেখে আমি শঙ্কিত বোধ করছি। জামাত শিবিরের এই প্রোপাগান্ডা থেকে বের হয়ে আসার জন্য আমাদের নতুন করে সবকিছু ভাবতে হবে।

শব্দনীড় ব্লগে আ.শ.ম এরশাদ লিফলেট আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন। বক্তব্যটি হুবহু তুলে ধরছি-
আমরা কি ফেসবুকের গণ্ডিতে শেয়ার করবো সব? এতেই কি অপপ্রচার বন্ধ হবে? গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ওরা যে ভাবে লিফলেট দিচ্ছে, আমার দেশ গংরা যেভাবে উঠেপড়ে লেগেছে সেখানে বাংলাদেশে অল্প নেট ব্যবহারকারীদের মধ্যে আমাদের সত্য তথ্য গুলা শেয়ার করে কতটা লাভ হয় সেটাতে আমার সন্দেহ হয়।
আমাদের এখন শুরু করতে হবে লিফলেট অন্দোলন- লিফলেট করতে পারি –জামাত নেতাদের ছেলে মেয়েকে বাংলা ইংলিশ মাধ্যমে শিক্ষিত করা নিয়ে; লিফলেট করতে পারি মওদুধীর ধর্ম নিয়ে কটাক্ষ গুলা নিয়ে; লিফলেট করতে পারি গোলাম আযম গংদের বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী উক্তি সমগ্র নিয়ে ; আরো বিভিন্ন ভাবে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রজন্মের মুক্তিযুদ্ধকে মাস পিপলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। তারা দুই-তিন জন ব্লগারের কথা বলে বলে সমস্ত ব্লগারদেরকে নাস্তিক বানিয়ে ফেলছে। আমরা হাদিসের আলোকে বলতে পারি -যে মুসলমান একবারও কলেমা অথবা আল্লাহু আকবর বলেছে তাকে নাস্তিক বলা ইসলামে সম্পুর্ণ না জায়েজ- এই সমস্ত বিষয় গুলা আমাদেরকে আনাচে কানাচে ছড়িয়ে দিতে হবে ।

শাহবাগের মোড়ে এবং ফেসবুক ব্লগের সীমিত গণ্ডিতে এটাকে রাখলে আন্দোলনকে শত্রুরা ভিন্নখাতে নিয়ে যাবে । তারাওতো বসে নেই ; 17 দিন ধরে তারা ভেবেছে এই আন্দোলনে কিভাবে কালিমা লেপন করা যায়। যেই ভাবা সেই কাজ। তারা নিয়ে এনেছে সেই পুরনো অস্ত্র। ধর্ম নিয়ে আঘাত করলেই বাংলাদেশে কেল্লাফতে। লালসালুর মজিদেরা জানে “ঐ মিয়া দাড়ি কই” বললেই তরুণদের উদ্যোগ থেমে যায়। চুপসে যায়। আসুন এবার শুরু করি লিফলেট আন্দোলন- সেটা মেগা সিটিতে নয় ; সেটা ইউনিয়নে ,ইউনিয়নে। আমরা প্রত্যেকে এক হাজার করে লিফলেট করতে পারি; লিফলেটের কন্টেন্ট লে আউট বানিয়ে শেয়ার করতে পারি। আমি সময়ের অভাবে একটা ভালো লিফলেট বানাতে পারছি না। কেউ আমাকে ভালো কন্টেন্ট সাজিয়ে দিলে আমি শুরু করবো। লিফলেট গুলা হতে হবে কম কথায় বেশী আবেদনের, অপপ্রচারের বিরুদ্ধে সত্য উচ্চারণ। পিসির সামনে বসে থাকার সময় নয় এখন। এখন সময় নয় শাহবাগ নিয়ে, তার সংশয় নিয়ে, তার ফল্ট নিয়ে সংশয়বাদীতা নিয়ে জ্ঞান জাহিরের। এ সব নিয়ে পরেও করা যাবে। এই যুদ্ধে হারলে কেমন হবে ভাবুন? ওরা আসছে মরণ কামড় নিয়ে। আমরা স্লোগান দিচ্ছি আর ওরা প্র্যাকটিকেলী সেই জবাই শুরু করে দিয়েছে । সবচেয়ে দরকার জনমত তৈরী। তাদের অপপ্রচারে জনমতের যে নাড়া সেটাকে এখন সংহত হতে হবে।


আপনাদের কাছে অনুরোধ অল্প কথায় চমৎকার একটি লিফলেটের নমুনা কন্টেন্ট তৈরি করুন। আমরা এ লিফলেট ছড়িয়ে দিতে চাই সারা বাংলাদেশের সমস্ত মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে। লিফলেট প্রস্তুত করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে আমরা জামাত শিবিরের প্রোপাগান্ডার বিরুদ্ধে আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
১৫টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×