somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম ডিজিটাল শুভেচ্ছা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তাঘাটে চলাচল করতে গেলে আপনার চোখে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কিছু ব্যানার, ফেস্টুন চোখে পড়বে। ব্যানার ফেস্টুনগুলোতে নিজ দলের নেতা, নেত্রী তাদের ছেলেপুলে এমনকি নাতি নাতনীদেরও ছবি থাকে। এছাড়াও স্থানীয় পৃষ্ঠপোষকতাদানকারী নেতাদের গুণকীর্তনও থাকে। উদাহরণস্বরূপ অমুক ভাইকে ছাত্রলীগের কানাগলির সাধারণ সম্পাদক করায় ছাত্রলীগের সভাপতিসহ দেশ নেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তমুক ভাইকে যুবদলের স্যুয়ারেজ পাইপের সাংগঠনিক সম্পাদক করায় যুবদলের সাধারণ সম্পাদকসহ আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ...ইত্যাদি ইত্যাদি।

আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির নেতা-নেত্রীদের বড় বড় ছবি এসব ব্যানার ফেস্টুনে শোভা পায়। ভবিষ্যতে নেতা হিসেবে আত্মপ্রকাশে ইচ্ছুক এরকম কিছু ব্যক্তিরও ব্যানার ফেস্টুন চোখে পড়ে। ভবিষ্যত নেতাদের ব্যানার ফেস্টুনে সাধারণত নিজের ছবির পাশাপাশি ঈদ শুভেচ্ছা, পূজার শুভেচ্ছা ইত্যাদি থাকে। অবশ্য এখন পর্যন্ত জামায়াত এবং কমিউনিষ্ট পার্টির এরকম ব্যানার ফেস্টুন চোখে পড়েনি। অদূর ভবিষ্যতে এসব পার্টির নেতারাও এরকম ব্যানার ফেস্টুনের মাধ্যমে শুভেচ্ছায় অভিষিক্ত হলে অবাক হওয়ার কিছু নেই।
এখন আসুন আমরা দেখি এ ধরনের ডিজিটাল ব্যানার ফেস্টুনের আর কি কি রূপ হতে পারে...

১। টেন্ডার শুভেচ্ছাঃ শিক্ষা ভবন, খাদ্য ভবন, বিদ্যুৎ ভবন, গণপূর্ত ভবনের সমস্ত টেন্ডার পাইয়ে দিতে সহায়তা করায় টেন্ডারবাজির পরীক্ষিত নেতা, সন্ত্রাসের বরপুত্র, আন্ডারগ্রাউন্ডের অবিসংবাদিত নেতা জনাব টুন্ডা ভাইকে শুভেচ্ছা।
২। বদলি শুভেচ্ছাঃ বদলপুরের পুলিশ সুপার, দলের প্রতি নিবেদিত প্রাণ, গোলাপগঞ্জের প্রাণপুরুষ জনাব তৈলুর রহমানকে বদলি করে গোলাপগঞ্জ এনে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমে ভূমিকা রাখায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা।
৩। ঘুষ শুভেচ্ছাঃ জনাব ইতর আলীকে বিপুল অঙ্কের ঘুষের বিনিময়ে বিমান বন্দরের চীফ সিকিউরিটি পদে নিয়োগদান করায় বিমান মন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা।
৪। মনোনয়ন শুভেচ্ছাঃ আগামী সংসদ নির্বাচনে দলের পরীক্ষিত নেতা বিশিষ্ট কালোবাজারি, চোরাচালান সম্রাট জনাব সম্রাট ভাইকে অমুক এলাকা থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ায় মাননীয় দলনেত্রীকে ফুলেল শুভেচ্ছা।

আর কিভাবে শুভেচ্ছা জানিয়ে ডিজিটাল ব্যানার বা ফেস্টুন হতে পারে জানান...
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×