somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজ্যের ভোট উৎসব

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রাজ্যপ্রধান সিংহাসনে উপবিষ্ট। প্রধান অনুচর সিংহাসনের পাশে দাঁড়িয়ে রাজ্যপ্রধানের সাথে কথা বলছে।)
-মহারাজ, আপনার রাজ্য দিন দিন অবরুদ্ধ হয়ে যাচ্ছে, প্রজারা ঘর থেকে বেরুতে ভয় পায়।
-ভয় পাবে কেন? তাদের জন্য কি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় নি?
-তা করা হয়েছে মহামান্য, তবে তা অপর্যাপ্ত। সাত কোটি পরিবারের জন্য সেনা দরকার সাত কোটি।
-ঠিক আছে। সাত কোটি সেনা নামিয়ে দাও। প্রয়োজনে আমার অনুগত ছাত্র-যুব সেনাদেরও নামাতে হবে। তবুও প্রতিটি ঘরে ঘরে ভোটের নিরাপত্তা চাই।
-ভোটের দিন আপনার বিরোধীপক্ষ গণকার্ফিউ ডেকেছে। কার্ফিউ থাকলে কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাবে না।
-কী দুঃসাহস! কার্ফিউ দেব আমি...আর দেয় কীনা শত্রুপক্ষ। কার্ফিউ কেউ মানবে না। সবাই দলে দলে ভোটকেন্দ্রে যাবে ভোট দিতে। কেন্দ্র কেন্দ্রে উৎসব হবে। ভোটের উৎসব।
-মাননীয়, সেই উৎসবের মধ্যে যদি শত্রুপক্ষ ভোটকেন্দ্র ভাঙচুর করে, আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়, বোমা ফাটায়?
-প্রয়োজনে ভোটকেন্দ্র প্রতিটি ঘরে বহন করে নিয়ে ভোট নিয়ে আসতে হবে। ভোট হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার। সে অধিকার যেকোনো মূল্যে রক্ষা করতেই হবে।
-আপনার শত্রপক্ষও তো বলছে, তারাও জনগণের ভোটের অধিকার রক্ষায় লড়াইয়ে নেমেছে।
-হুহু, তারা বললেই হলো? এ রাজ্যের তারা শত্রু। তারা এ রাজ্যের স্বাধীনতা চায়নি। শত্রুপক্ষের হাতে দেশকে আবার তুলে দিতে চায়...তাদের আবার কিসের ভোটাধিকার?
-কিন্তু মহামান্য, তারাও তো এদেশরই নাগরিক। এদেশের আলো-বাতাসেই তারা বড় হয়েছে। তাদেরকে রাজ্য থেকে বিতারিত করা কি সম্ভব হবে?
-তারা এমনিতেই বিতাড়িত হয়ে যাবে। তাদেরকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তাই তারা ভোট পাওয়ার নির্বাচনেই আসে নাই। আমরাই ভোট করব, ভোট পাব এবং ভোটের জোরে আবার রাজ্যের গদিতে বসব।
-মহামান্য, ভোট করেন ভালো কথা, রাজ্যের এই অস্থির অবস্থায় নানান প্রান্তে বাস পুড়ছে, মানুষ জীবন্ত দগ্ধ হচ্ছে, রাস্তাঘাট খুঁড়ে ফেলা হচ্ছে, ককটেল-বোমা ফাটিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। শত্রুপক্ষকে একত্রে নিয়ে ভোট করলে একটি উৎসবমুখর পরিবেশে ভোট করা হতো।
-হে মূর্খ অনুচর, ভোটের বিষয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। তোমার ভোট ইচ্ছা হলে দিবা, আমার ভোট আমি দিবই- আমার অনুসারীদের এ কথা জানিয়ে দাও...আর দূর হও আমার সম্মুখ থেকে।
(মূর্খ অনুচরের নীরব প্রস্থান)
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×