মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন: চলুন দেখে আসি কেমন আছে স্কুলটি
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী হাটের মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ২০০৮ সালের ১৪ই জুলাই যাত্রা শুরু করেছিল স্কুলটি। প্রথমে মাত্র ৩২ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু। এখন দুই শতাধিক শিক্ষার্থী। ছয় জন শিক্ষকের নিবিড় পরিচর্যায় জেলে শিশুরা প্রাথমিক শিক্ষার সাথে পরিচিত হচ্ছে। ২০১৪ সালে আটজন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছিল। ২০১৫ সালে ১২ জন অংশ নিয়ে ১০ জন পাস করেছে। এ কৃতিত্বের দাবিদার স্কুলের শিক্ষকরা, যাঁরা সামান্য বেতন নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। স্কুলের অভিভাবক প্রতিনিধি সোহরাব মাঝির অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় স্কুলটি আজ এ পর্যন্ত এসেছে। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা প্রশাসন স্কুলের একটি বড় শ্রেণীকক্ষ করে দিয়েছে। এখন আর শিক্ষার্থীদের ক্লাস সংকট হবে না। শিক্ষার্থীদের জন্য পাকা টয়লেট এবং নলকূপের ব্যবস্থাও করা হয়েছে। এজন্য স্কুলের পক্ষ থেকে জেলা প্রশাসনকে জানাই কৃতজ্ঞতা। ভাসমান জেলে শিশুদের শিক্ষালাভের স্বপ্ন এখন আর থেমে থাকবে না।
আগামী শনিবার অর্থাৎ ৩০ জানুয়ারি আমি স্কুলটি দেখতে যাবো। একটি স্বপ্নকে কিভাবে সবাই মিলে ধরে রেখেছে তা দেখতেই আমার এ যাওয়া। ফিরে এসে বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা কেউ যদি বেড়াতে আসতে চান স্বাগতম জানাই। স্কুলের শিশুদের সাথে খানিকটা সময় কাটিয়ে দিতে পারবেন অনায়াসেই। সেই সাথে সোহরাব মাঝির ট্রলারে চড়ে মেঘনা নদীর বুকে আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হবে ইনশাল্লাহ। কেউ স্কুলটি দেখতে এবং বেড়াতে আসতে চাইলে মেইলে যোগাযোগ করুনঃ
[email protected]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪
নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।
আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে...
...বাকিটুকু পড়ুনকিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে...
...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ...
...বাকিটুকু পড়ুন