এক লোক মেয়েকে নিয়ে বসুন্ধরা সিটিতে সপিং শেষে মোবাইলে দেখে বেলা তিনটা বেজে গেছে। মেয়েকে জিজ্ঞেস করে কিছু খাবি ? মেয়েটি বলল ভাত খাব। লোকটি বলে ঠিকাছে চল ষ্টারে গিয়ে খাই। বাইরে বেড়িয়ে দেখে গুড়ি গুড়ি বৃষ্টি। লোকটি ব্যাগ থেকে ছাতা বের করে মেয়ের মাথার উপর ধরে। মেয়েটি একটু দুরে সড়ে বলে, ছাতা নিয়ে তুমি একা হাটো আমার ছাতর নিচে হাটতে ভাল লাগে না। লোকটি তারপরও ছাতা নিয়ে মেয়ের পিছন পিছন হাটে, আর দু’জনেই ভিজতে ভিজতে ষ্টারে পৌঁছায়, ষ্টার থেকে বেড়িয়ে দেখে মাঝারি আকারে বৃষ্টি শুরু হয়েছে। আবার সেই একই দৃশ্য। লোকটি যতই মেয়েকে ছাতার নিচে আনতে চাচ্ছে মেয়ে ততই এগিয়ে যাচ্ছে, কারো মাথাই আর ছাতার নিচে থাকছে না। মেয়েটি কয়েকবার বলল, তুমি ছাতা মাথায় দিয়ে হাটো আমার কিছু হবে না, আমার ভিজতে ভাল লাগছে। এভাবে কারো মাথাতেই আর ছাতা থাকে না, দু’জনেই ভিজতে ভিজতে ফার্মগেট পৌঁছায়, ততক্ষনে দু’জনেই ভিজে একাকার। ফার্মগেট থেকে রিক্সা নিয়ে বাসায় আসে। সন্ধায় লোকটির শুরু হয় প্রচন্ড হাঁচি আর মাথা ব্যাথা তখন মেয়ে বলে, বলছিলাম না তুমি ছাতা মাথায় দিয়ে হাটো আমার কিছু হবে না। এই দেখ আমার কিচ্ছু হয়নি, আর তোমারতো হাঁচি শুরু হয়ে গেছে। লোকটি তখন মনে মনে ভাবে – আমার যা কিছুই হোক, আমি সাড়াটা জীবন তোর পিছনে এভাবেই ছাতা হাতে হাটতে থাকবো। হয়তো কখনও বুঝতে পারবি, আবার কখনও বুঝতেও পারবি না।
একটি ছাতার গল্প।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।