
নিচের ভিডিও থেকে কিছুটা ধারণা মিলবে মাদ্রিদের বাংলাদেশি কমিউনিটি এবং লাভাপিয়েজে বাংলাদেশিদের অবস্থা এবং অবস্থান সম্পর্কে...
যতটুকু জানতে পেরেছি, স্পেনের মাদ্রিদে ১০-১২ হাজার বাংলাদেশি বসবাস করেন। সেই সঙ্গে স্পেনের অন্যতম নামকরা শহর বার্সেলোনায়ও বসবাস করেন কয়েক হাজার বাংলাদেশি। সবাই মোটামুটি ভালোই আছেন। আয়রোজগারও করছেন ভালোই। অনেকেই থাকেন সপরিবারে। ব্যবসা-বাণিজ্য, কৃষ্টি-কালচারেও পিছিনে নেই বাংলাদেশিরা। তবে দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে দ্বন্দ্ব কিংবা নিজ দলেও অন্তর্কোন্দলের কোনো কমতি নেই। বিশ্বের যত দেশেই বাংলাদেশিরা বসবাস করেন প্রায় সব দেশেই কমবেশি এই চিত্র চোখে পড়ে। মাদ্রিদও তার ব্যতিক্রম নয়।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




