যৌন বিষয়ের কথা পড়বেন এই আশা করে এখানে ঢু মারলে সে আশায় গুড়ে বালি। ও হো, গালি দেয়ার চেষ্টা করবেন না, কারন প্রাপ্ত বয়স্করা শুধু এই একটি বিষয়ে নিমগ্ন থাকে এমন চিন্তা করলে আপনি আসলে অপ্রাপ্ত বয়স্ক যাদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছিল তারপর ও আপনি আইন ভেংগে প্রবেশ করেছেন।
আসলে আমি প্রাপ্ত বয়স্কদের আরেকটি আচরন ধূমপান সম্পর্কে কথা বলতে এসেছি। ধূমপানের কারনে প্রতি বছর প্রায় ৫৭০০০ লোক মারা যায়। ধূমপানের কারনে ক্যান্সার, হৃদরোগ সহ নানা রোগ হতে পারে যা অবশেষে মৃত্যুর কারন ঘটাতে পারে। তারপরও সিগারেট সামাজিক ভাবে গৃহিত একটি নেশা দ্রব্য। ফলে অনেকেই এই নেশায় জড়িয়ে পড়ে। মাদকনির্ভরশীলতা একটি মারাত্মক জটিল পরিস্থিতি। আপনি শরীরের ক্ষতি্ উপলদ্ধি করবেন, কিন্তু নেশা ছাড়তে পারবেন না। এই জন্যই দেখা যায় পরিবারের লোকজনের শত অনুরোধে অনেকের পক্ষেই ধূমপান ছাড়া সম্ভব হয় না। তারপরও ব্যতিক্রম আছে। অনেক লোকই অবশেষে নিজের মনকে নিয়ন্তন করতে পেরেছেন। এই সব বীরসেনানীদের আমরা অভিন্দন জানাতে মনস্থ করেছি। আসছে ২৬ শে জানুয়ারী প্রেস ক্লাবের সামনে সকাল ১০টায় এই সব বদলে যাওয়া নায়কদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা ধূমপান ছাড়তে চেয়েও পারেন নি, তারারও আসতে পারেন ধূমপান ত্যাগের সফল কাহিনী শোনার জন্য। অন্যরা আসতে পারেন নতুন কিছু দেখার জন্য। আরো বিস্তারিত জানার জন্য নিচের লিংকে গুতা দেন।
Click This Link
প্রাপ্ত বয়স্কদের জন্য, অপ্রাপ্ত বয়স্কদের প্রবেশাধিকার সংরক্ষিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্পঃ প্রত্যাবর্তন

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।
যুদ্ধে কে জয়ী হয়েছে?
আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন
ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন
কটা দুলাল

বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন
জীবন পর্ব -১

(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।