শুনে নয়, নিজে পড়ে বোঝার চেষ্টা করুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইসলাম ধর্ম সম্পর্কে বুঝতে হলে আপনাকে পড়তে হবে, চিন্তা করতে হবে। না হলে একবার মনে হবে ব্লগাররাই বুঝি সত্যি বলছে, আরেকবার মনে হবে হেফাজতই সত্যি বলছে। আপনি চৃড়ান্ত দ্বিধায় পড়বেন যখন দেখবেন মওদুদী সাহেব আর মওদুদ সাহেব দু্জনই ইসলাম নিয়ে কথা বলছেন? কাজেই কোন জন কি উদ্দেশ্যে বলছেন তা আপনি ধরতে পারবেন তখনই, যখন আপনি নিজে ধর্ম সম্পর্কে জানবেন।প্যাচাল বাদ দিয়ে উদাহরন দিচ্ছি, যেমন ধরুন আপনি যদি নিয়মিত নামাজ পড়েন তাহলে ইতোমধ্যে আপনি দোয়া মাসুরা কয়েক হাজার, কয়েক লাখ বার পড়ে ফেলেছেন। কিন্তু এই দোয়াটি তে আপনি কি বলেন তা কি কখনো চিন্তা করেছেন? যদি অর্থ জানেন তাহলে আল্লাহকে ভয় পাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আর যদি না জানেন তাহলে মনে হবে সবই বুজি ঠিক করছেন। তখন আমরা দেখব ধর্মের নামে মানুষ কষ্ট পা্চ্ছে,শান্তির জন্য নিষ্ঠুরতা হচ্ছে । এ থেকে পরিত্রান পাওয়ার জন্য আসুন আমরা ধর্ম পড়ে, চিন্তা করে বোঝার চেষ্টা করি। আমাদের যেন কেউ ধর্মের নামে বোকা না বানাতে পারে তার জন্য অন্তত ধর্ম সম্পর্কে পড়ি, জানি। এতক্ষন যারা এই কাচা হাতের লেখাটা পড়লেন তাদের ধন্যবাদ দিচ্ছি।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্পঃ প্রত্যাবর্তন

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।
যুদ্ধে কে জয়ী হয়েছে?
আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন
ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন
কটা দুলাল

বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন
জীবন পর্ব -১

(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।