সেবার মাধ্যমে ইবাদত, ইবাদতের মাধ্যমে উন্নয়ন: এরই নাম সামাজিক ইবাদত আন্দোলন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমাদের সমাজে ধর্মকে নানারুপে নেতিবাচক ভাবে ব্যবহার করা হচ্ছে, যেমন রাজনৈতিক ক্ষেত্রে, মাজার কেন্দ্রিক, পীর কেন্দ্রিক ব্যবসা ইত্যাদিতে। তবে এটা ঠিক, ধর্ম একটি শক্তিশালী শক্তি। একে যদি ইতিবাচক ভাবে কাজে লাগানো যায় তবে সমাজের অনেক অসংগতি দূর করে উন্নয়নকে ত্বরান্বিত করা যায়। যেমন ধরুন, যাকাত। যদি সবাই যাকাত সুস্ঠুভাবে বন্টন করতো তাহলে সমাজ থেকে দারিদ্রতা কমে যেত। কিন্তু এ ব্যাপারে অগ্রগতি খুব কম। আপনি যদি মসজিদগুলোর দিকে তাকান, তাহলে দেখেবেন তারা নানা কৌশলে টাকা সংগ্রহ করছে। সব টাকাই মসজিদের উন্নয়নে ব্যয় করছে। অথচ তারা যদি যাকাতের টাকাও সংগ্রহ করে কোন দরিদ্র দূরীকরনের প্রজেক্ট চালাতো তাহলে সমাজ থেকে প্রতি বছর কোন না কোন দরিদ্র লোক অভাব থেকে মুক্ত হতে পারতো। কিন্তু এর রকম কার্যক্রম কি কোথাও আছে? যাই হোক, কোন সমস্যা নিয়ে আমি আলোচনা করতে আসি নি, আমি সমাধানের কথা বলতে এসেছি। আমাদের আধ্যাত্মিক ইবাদতের পাশাপাশি সামাজিক ইবাদত করতে হবে। এক্ষেত্রে মসজিদগুলোকেই নেতৃত্ব দিতে হবে। যেমন, দরুন মসজিদের সামনে যে ভিক্ষুকগুলো আছে, তাদের পুনবার্সন নিয়ে কোন প্রজেক্ট তৈরী করা যায়। মসজিদের আসা ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাত ও দান থেকে এই প্রজেক্টের মূলধন আসবে। এই রকম কোন জনকল্যান কাজকেই আমরা সামাজিক ইবাদত হিসেবে অভিহিত করতে চাই। এই ইবাদতের মাধ্যমে যেমন পূণ্য পাওয়া যাবে, তদ্রুপ সমাজের উন্নয়নও ঘটবে। আপনাদের আগ্রহ থাকলে পরবর্তীতে আরো কিছু লিখার ইচ্ছা আছে।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্পঃ প্রত্যাবর্তন

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।
যুদ্ধে কে জয়ী হয়েছে?
আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন
ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন
কটা দুলাল

বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন
জীবন পর্ব -১

(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।