বয়সের কারনে হোক, আর সংস্কৃতির কারনেই হোক আমরা প্রতিনিয়ত মসজিদে গমন করি। মসজিদের সবচেয়ে বেশী কষ্ট দেয় যে বিষয়টি তা হচ্ছে, মসজিদের সামনে অসহায় ভিক্ষুকদের চেহারাগুলো। মসজিদের ভিতর যে ব্যক্তিরা সব সময় বলে থাকেন, আল কোরআন দেবে সকল সমস্যার সমাধান। তাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়তে চাই, "আপনারা একটি সমস্যার সমাধান করে দেখান"। আমি দেখতে চাই মসজিদের সামনে কোন ভিক্ষুক নেই, তাদের দারিদ্রতার অবসান হয়েছে। মসজিদে সব সময়ই টাকা চাওয়া হয়, লোকজন দান করেও। প্লিজ, এবার ভিক্ষুক সমস্যার সমাধানের জন্য টাকা চান। যারা মসজিদ পরিচালনার সাথে জড়িত, তাদের বলছি, আপনাদের অবশ্যই ভিক্ষুকের কষ্টের জন্য জবাবদিহি করতে হবে। ভিক্ষুকরা মসজিদের একটি অংশ হয়ে গেছে, এমন কোন মসজিদ পাবেন না যেখানে ভিক্ষুক নেই। কাজেই এই সমস্যার সমাধান মসজিদ কর্তৃপক্ষকেই করতে হবে। সবশেষে বলতে চাই, আমি আপনাদের চোখে আঙ্গুল দিতে আসিনি, আমি নিজেও এই সমস্যার সমাধান নিয়ে ভাবছি। আশা করছি, একদিন এর সমাধান বের করতে পারব, তবে এর জন্য আপনাদের লাগবে আমার পাশে।
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



