ঈদের আনন্দ কেমন তা জানে না।। এ ভাবে যে কতদিন বাচতে হইবো তা আল¬াহ জানে !
বোচাগঞ্জের এক অতিদরিদ্র মাতা-সন্তানের করুণ কাহিনী
সাংবাদিক শামীম হোসেন বোচাগঞ্জ
মানুষ যখন শারদীয় দুর্গোৎসব ও ঈদ-উল আযহাকে ঘিরে আনন্দঘন পরিবেশে কেনাকাটা, বেচা-কেনা ও প্রতীমা দর্শনে ব্যস্ত সময় অতিবাহিত করছে। ঠিক সেই সময়ে দেশের এক শ্রেণীর অতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌছায়নি এসব উৎসবের কোন বিষয়। তেমনি বোচাগঞ্জ উপজেলার শাহাপাড়া ধনতলা হঠাৎপাড়া এলাকার সালমা খাতুন (৫০) ও তার একমাত্র মস্তিস্ক বিকৃত সন্তান সালামকে নিয়ে গতকাল রোববার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে গাছের নিচে মাটিতে বসে মা সালমা খাতুন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে বসে থাকে। এ অবস্থা দেখে আমাদের প্রতিনিধি সালমা খাতুনের সাথে কথা বলতে গেলে ভয়ে দাড়িয়ে উঠার চেষ্টা করে কিন্তু দাড়িয়ে উঠারও ক্ষমতা তার নেই। কারণ দীর্ঘদিন ধরে অভাবের কারণে তাকে ডায়াবেটিক, টাইফয়েড, হার্ট এ্যাটার্কসহ বিভিন্ন রোগে আক্রান্ত করে বসেছে। এই হৃদয় বিদারক মাতা সন্তানের দৃশ্য দেখে যে কোন মানুষের মনের মধ্যে বয়ে যেতে পারে কষ্টের ঝড়। সালমা খাতুন জানালো, আল¬াহ শুধু তাকে ও তার সন্তান সালামকে এ পৃথিবীতে বাচিয়ে রেখেছেন। কষ্ট করে কইতে হয় আল¬াহ আর কোন আমাদের সুখের কারণ দেয়নি। কি যে পাপ করছিলাম যে এইভাবে বেঁচে থাকতে হচ্ছে। বর্ষার মৌসুম চলে গেল সারাটা বর্ষা মৌসুমে ঘরের বৃষ্টি পানি পড়েছে। তাই রাতে ঠিকমত ঘুমাতে পারেনি। অভাবের কারণে খাদ্য তো নেই মানুষের বাড়ীতে গেলে দয়া করে একটু ঝুটা খাদ্য খেতে দেয়। তাতেও আমার কোন ক্ষোভ নেই। তারা খাইতে দেয় তো। কিন্তু মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, মেম্বাররা কেউ খবর নেয় না আমার। আমার বয়স ৫০ তাই তারা আমাকে বয়স্কভাতা দেয়না। না দেক বিধবা ভাতা তো দিতে পারে তাও দেয় না। ঈদ আর ২ দিন বাকী কি যে করমু তাও জানি না। ঈদের যে আনন্দ কি তা আমি কখনো মালুম করতে পারেনি। আমার স্বামী মারা গেছে ২০ বছর আগে। তাই এখন ঘরের চাল ছাড়া আমার মাথার উপর আর কোন ছায়া নেই। এই ভাবে যে কতদিন বাচতে হইবো তা আল¬াহ জানে।
শামীম হোসেন
তাং- ১৩.১০.১৩
০১৭২০৬৮৯৩৫০
ঈদরে আনন্দ কমনে তা জানে না সালমা খাতুন (৫০) ও তার একমাত্র মস্তস্কি বকৃিত সন্তান সালাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।