somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোচাগঞ্জ নামের উৎস্য মুছে ফেলতে প্রভাবশালী ভুমিদস্যুরা সোয়া নদীটি দখল করে অবৈধ ভাবে গড়ে তুলেই চলেছে ইমারত সহ বিভিন্ন প্রতিষ্ঠান

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোচাগঞ্জ নামের উৎস্য মুছে ফেলতে প্রভাবশালী ভুমিদস্যুরা সোয়া নদীটি
দখল করে অবৈধ ভাবে গড়ে তুলেই চলেছে ইমারত সহ বিভিন্ন প্রতিষ্ঠান

সাংবাদিক শামীমহোসেন
বর্তমান সরকার দেশের নদ-নদীর নাব্যতা পূনরুদ্ধারে নদীর তীরবর্তী এলাকা অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধারে দেশব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও জেলা ও উপজেলাল পর্যায়েকোন কার্যকর পদক্ষেপ গ্রহন করছেনা। এ কারনে ভুমিদস্যু প্রভাবশালীরা নদী দখল করে অবৈধ ভাবে গড়ে তুলেই চলেছে ইমারত সহ বিভিন্ন প্রতিষ্ঠান । এমনি অবস্থা দিনাজপুর জেলাধীন বোচাগঞ্জের সোয়া নদীর পার দখল করে প্রভাবশালীরা যে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এ ব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্ততৃপক্ষ। বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর বাজারের গাঁ-ঘেঁষে এঁকেবেঁকে এ সোয়া নদীর সংযোগ হয়েছে ভারত সাগরে । জনা গেছে আদিকালে ব্যবসায়ীরা লঞ্চ ও ট্রলার যোগে এ সুয়া নদী দিয়ে মালামাল এনে সেতাবগঞ্জ বাজারে তাদের ব্যবসা বানিজ্য পরিচালনা করত।এ কারনে এ সোয়া নদী এলাকাকে বলা হয় সওদাগড় পট্রি। এছড়াও এ নদীতে কুমিরের বিচরন ছিলো আর এ কুমির এ নদীর পারে উঠেছিলো ,এখানকার মানুষ কুমিরকে বোচা বলে আর এ বোচা দেখে এ উপজেলার নামকরন হয় বোচাগঞ্জ ।আজ এ বোচাগঞ্জ নামের উৎস্য সোয়া নদীটি ভুমিদস্যু প্রভাবশালীরা নদী দখল করে মুছে ফেলতে দখল করেই চলেছে নদী ও নদীর পার।যেনো ভুমিদস্যু প্রভাবশালীদের রোধ করতে নেই কোন কর্তপক্ষ ।সে সময়ের দরিদ্র জেলেরা সোয়া নদীতে প্রচুর পরিমানে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং অবৈধ দখলদাররা নদীর পার দখল ও মাটিঁ ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে নদীটি নালায় পরিণত হয়েছে। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য পদার্থ নদীর জলে মিশে ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ বিলিন হয়ে গেছে। সোয়া নদীটি এখন দখলদারদের নিয়ন্ত্রনে থাকায় নদীতে মাছ শিকার করতে না পেরে আদি পেশা ছেড়ে অনেক জেলে ভিন্ন পেশা বেছে নিতে বাধ্য হয়েছে। এলাকাবাসী আশা করছে নদীটি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার, করে পূনরায় দরিদ্র জেলেদের আয়ের পথ সৃষ্টিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ গ্রহন করবে। দখলের বিষয়ে দেশের বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে ভুমিদস্যু প্রভাবশালীদের বিরুদ্ধে তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। তবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দল্লাহ আল খায়রুমের সাথে কথা হলে তিনি বললেন, স¤প্রতি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সোয়া নদীর পার দখল সংক্রান্ত সংবাদ দেখে মৌখিক ভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সার্ভেয়ারকে সরজমিনে গিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করা হয়েছে । প্রতিবেদন হাতে পেলেই দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।






মোঃ শামীম হোসেন
০১৭২০৬৮৯৩৫০/১৬৪

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×