অনেকদিন পর চিরচেনা সেই যাত্রাবাড়ীতে গেলাম.....তাও একটা জরুরী কাজে!! কাজ টা না হওয়ায় বন্ধুদের সাথে গেলাম ঘুরতে.....ধুলাবালিতে ঘেরা জানজটে ভরা যাত্রাবাড়ি!
পথেই দেখা আরেকটা বন্ধুর সাথে! অনেক দিন পর ওর সাথে দেখা! অনেকদিন পরই হওয়ার কথা ! যাত্রাবাড়ী ছেড়েছি যে অনেকদিন হয়।
দেখার সাথে সাথে সে বললো,... কি খবর দোস্ত! পুরাইতো শিবির হইয়া গেলি!! :০ শুনে কিছুটা অবাক হলাম! আমি শিবির এ যোগ দিলাম কবে! আর এ খবর আমি জানার আগে ও এ বা জানলো কিভাবে! কৌতুহল সামলে জিজ্ঞেস করলাম, দোস্ত......শিবির হলাম মানে! হাসতে হাসতে বললো আরে তোর চেহারায় শিবির শিবির একটা ভাব আছে!
শুনে অবাক হলাম আরেকবার! আমাদের দেশের রাজনীতি এখন চেহারায় ও ফুটে উঠে! রাজনৈতিক ভাব নেয়ার মত অবস্থা যে এখন নেই! কারন এই দলটাকে এখন পুলিশ দৌড়াচ্ছে! রাজনীতি না করেও যদি এখন চেহারার কারনে পুলিশের হাতে পড়ি তাহলে এর চেয়ে দু:খের আর কি হতে পারে!! এই কথা শোনার পর নিজেকে আর সেইফ মনে করতে পারতেছিলাম না! বাসায় চলে আসার সিদ্ধান্ত নিলাম......বাসে উঠে গেলাম...আসতে আসতে চিন্তা করলাম এতো রাতে...এতদিন শুধু হাইজাকারের ভয় ছিলো! আজ নতুন করে যোগ হলো পুলিশের ভয়! বাস ফার্মগেইট এসে থামলো! রাস্তা ঘাট কিছুটা খালি....মনে ভয় কাজ করছিলো....হঠাত রাস্তায় এক পুলিশ আঙ্কেলকে দেখলাম..... সস্তি পাওয়ার কথা কিন্তু ভয় হচ্ছে! নিচের দিকে তাকিয়ে হাটতে লাগলাম.....আরেকটু দূরে যেতেই দেখলাম আরো কয়েকজন পুলিশ আঙ্কেল! ভয়ে উনাদের সামনে দিয়ে না গিয়ে অপর পাশ্বে দিয়ে হেটে গেলাম। হঠাৎ পেছন থেকে ডাক, এই ছেলে! শুনো তো....
এই বুঝি গেলাম.....ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালাম....মোটর সাইকেলে বসা একজন আঙ্কেলের বয়সি পুলিশ আমাকে ডাকছে! ভয়ে ভয়ে গেলাম....জ্বি আসসালামুআলাইকুম......ওয়াআলাইকুম আসসালাম...পুরো উত্তরটাই নিলেন..বুঝা গেলো আঙ্কেল কিছুটা পরহেজগার।
এতো রাতে তোথ্থেকে! জ্বি আঙ্কেল যাত্রাবাড়ি থেকে।
এতো রাতে যাত্রাবাড়ি কি!
জ্বি আঙ্কেল ধুলাবালি....জ্যাম!
আরে তা জিজ্ঞাস করছি নাকি! তোমার কি এতো রাতে যাত্রবাড়ি!
বড়ই বেরসিক পুলিশ!
জ্বি আঙ্কেল একটু পড়াশুনার কাজে গেছিলাম আরকি!
এতো রাতে পড়াশুনা!!
না মানে আসতে আসতে রাত হয়ে গেছে....গিয়েছিলাম বিকেলে!
হুম কোথায় পড়!
আঙ্কেল অমুক ভার্সিটিতে।
কোন সাবজেক্ট!
আঙ্কেল EEE
সাবজেক্ট টা ভালো...
জ্বি ভালো।
আমার ছেলেও তোমার ভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে। ও অবশ্য সিভিল ইন্জিনিয়ারিং এ ছিলো।
জ্বি আরো ভালো সাবজেক্ট।
না আর ভালো কই! এখন বাইরের দেশে আছে।
জ্বি ভালো না খুবই খারাপ সাবজেক্ট! না হয় দেশে কিছু করতে পারলো না কেন!
আরে দেশেতো হয়েছিলো জব! কিন্তু ছেলে দেশে থাকবে না .....বাইরে জব করবে তাই পাঠিয়ে দিয়েছি।
ওহ্ বাইরেই ভালো।
এতো রাতে বাইরে থেকো না। যাও বাসায়.......রাজনৈতিক অবস্থা ভালো না।
জ্বি খুবই খারাপ....
সবই যখন বুঝো রাত করে বাহির হোও কেন!
বেরতো হয়েছিলাম বিকেলে!
ওই হলো....যাও বাসায়।
জ্বি আচ্ছা। আপনি যাবেন না আঙ্কেল!
কোথায়!!
বাসায়!
নাহ আজ রাতে ডিউটি আমার .............সারা রাত বাহিরেই থাকতে হবে।
জ্বি আচ্ছা বাহিরে থাকেন। আসসালামুআলাইকুম।
হাটতে হাটতে ভাবলাম উনারা হয়তো পুরো রাতটাই জেগে থাকবেন! আর আমরা ঘুমাবো! অমানবিক! কিন্তু দেশ রক্ষার কাজ করলে এতোটুকু কষ্ট তো করতেই হবে!
এই দেশ রক্ষার কাজে নিয়োজিত পুলিশদের আমরা মাঝে মাঝেই গালি দেই! মাঝে মাঝে মাথা ফাটাই!! যখনই আমাদের রাজনৈতিক কোন দল.. বিরোধী দলে থাকে তখনই তারা চড়াও হয় এদের উপর! সরকারের সকল দোষের ভাগি হয় তারা! আর মার খেতে থাকে অথবা ইট এর আঘাত! তাই সকল রাজনৈতিক দলকে অনুরোধ....উনাদের কি দোষ!
উনারা তো শুধু মাত্র সরকারের নির্দেশ পালন করেন। আপনাদের যদি কিছু করার থাকে পারেলে সরকারকে করেন। উনারা হয়তো আমাদের কারো বাবা! কারো ভাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




