কনকর্ড টাওয়ারের সামনে দাড়ানো, ১ কাপ চা হাতে...চুমুক দিবো...
হঠাত হৈ চৈ করে কয়েকজন যুবক এবং তরুনের স্লোগানে ফার্মগেট অঞ্চল মুখরিত হয়ে গেলো!
ওরা আমার দিকেই আসছে! :০
ভয়ে আর চা তে চুমুক দিলাম না!
নাহ ভয় কেটে গেলো! ওরা কনকর্ড টাওয়ারে যাচ্ছে!
কিন্তু লাঠি সোঠা হাতে এই টাওয়ারে কি কাজ! এই টওয়ারে তো সব কোচিং সেন্টার!
তবে কি নতুন কোন ধরনের কোচিং খুললো নাকি কেউ! যেখানে লাঠি ব্যবাহার শেখানো হয়!
কৌতুহলের বসে চা টা রেখেই ওদের পিছু নিলাম.......
কৌতুহল মেটাতে কয়েক তলা উপরে উঠতে হলো ওদের সাথে!
হুম ওরা কোচিং করতে না মনে হয় ভাঙতে আসছে!
এদর এমন মহত উদ্যোগে নিজেকে শামিল করতে পেরে, বীর বীর লাগছে!
কি দরকার এতো শিক্ষা প্রতিষ্ঠান! ভেঙে ফেলুক না কিছু !
কোচিং এর ওই কাচের দরজা!
ভেঙ্গে ফেল কররে লোপাট......(আর মিলাতে পারছি না! কাজী সাহেব বেচে থাকলে মিলাতে পারতেন)
নাহ কবিতা মেলাতে মেলাতে অনেকটুকু কাজ তারা এগিয়ে নিয়েছে দেখা যায়! বড়ই কাজের ছেলে পেলে! ভাঙ্গার এক পর্যায়ে ১টা যুবক বয়সের ছেলে বিশ্রামের ছলে আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে!
ভয় পাচ্ছি! অলস দাড়িয়ে থাকার কারনেই হয়তো এই দৃষ্টি!
সরে আসতে লাগলাম!
হঠাত আমার নাম ধরে ছেলেটা ডাক দিলো!
অবাক হয়ে বললাম জ্বি ভাইয়া!
আরে আমারে চিনো নাই!
অনেক চিন্তা করে মেলাতে পারছিলাম নাহ! আগে কখনো দেখেছিলাম নাকি! নাকি ফেসবুক ফ্রেন্ড! কিন্তু আমার ফেসবুকেতো এতো বিরসের (রস বিহীন) কোন ফ্রেন্ড চোখে পড়ে নাই! যে, স্ট্যাটাস না দিয়েই এতো বড় একটা কাজ করতে চলে আসবে! যেখানে বাথরুমে যাওয়া ও আসার কথা শেয়ারই মিস পড়ে না!
কৌতুহল ভেঙ্গে দিয়ে পরিচয় দিলো, আরে আমি তেজগাঁও কলেজের অমুক! তোমার ফ্রেন্ড হাসিবের ক্লাসমেট।
ওহ্! চিনেছি! (ভয়ের চেনা! মাদার বোর্ড, Hard disk, RAM এর অবস্থা ভয়াবহ খারাপ
কি করছো এখানে! আরে অমুক দলের কোচিং সেন্টার এটা! তাই ভাঙতেছি! বড় ভাইরা কইলো! তাই..
ওহ্ ভালো কাজ! যাও যাও ভাঙ্গো!
অতি আনন্দে আর উতসাহে আবার ব্যস্ত হয়ে গেলো ভাঙ্গাভাঙ্গিতে।
হঠাত ফোনটার ভাইব্রেশন এর আলাপ পেলাম!
এই ফোনটার ভাগ্য নিতান্তই খারাপ! কোন দিনও নিজের ইচ্ছে মত চিল্লাতে পারে নাই! আজীবন ভাইব্রেশন মুডেই থাকতে হলো!
৫টা মিসকল!
আম্মুর ফোন!
দেখতে দেখতেই আম্মু আবার কল দিয়ে বসলো!
জ্বি আস্সালামু আলইকুম।
উত্তর না দিয়েই জিজ্ঞেস করলেন, তুমি কোথায়! ফার্মগেইট নাকি খুব মারামারি হচ্ছে!
জ্বি না আম্মু! মারামারি না এই একটু ভাঙ্গা ভাঙ্গি চলতেছে! ওরা খুবই শান্তি প্রিয়! শুধুই ভাঙছে! আর কিছু না।
ওই হলো! তুমি কোথায়!
ওইখানেই আছি! কিন্তু গ্লাস গুলো খুব দামি ছিলো! বুঝা যাচ্ছে! অনেক চেষ্টার পর ভাঙতে সফল হয়েছে তারা!
তুই আবার মারামারিতে গেছিস!! :@ বেয়াদ্দপ....(টুট........টুট.....টুট)
অনেক বকা দিয়ে ফোনটা রেখে দিলো! বুঝলাম বাসায় গেলে একটা ঝড় আসবে।
আমি আবার ওদের কাজ দেখতে লাগলাম।
আহ না জানি এখানকার শিক্ষার্থীরা আজ কত মজা করছে! দেখতে ইচ্ছে করছে! আমি হলে তো ছোট খাটো একটা জল(হালকা পানীয়) উতসব করতাম!
চিন্তা করছি, এদের দিয়ে আমাদের ভার্সিটিটা ভাঙানো যায় কিনা!! একবার বলেই দেখি! রাজি হলেও হতে পারে! একবার রাজি করাতে পারলেই হয়! অনেক দিন আনন্দে বন্ধ কাটানো যাবে!
আবার ফোন!
তুই এখনো যাস নি!
জ্বি আম্মু যাচ্ছি! আরেকটু বাকি আছে, দেখে যাই!
এটা কেমন ছেলে!! আল্লাহ কি তোরে একটুও জ্ঞান দেয় নাই! :@ (টুট.....টুট...টুট)
নাহ আর থাকা যাবে নাহ! চলে যেতে হবে.........হাটা শুরু করলাম। আহ কি সুন্দর এক্সপেরিয়েন্স! এদের দিয়েই হবে!
মামা চা'র দামটা!
ওহ্.......দিচ্ছি....
না দিয়েই গেলেন যে!
নাহ্ একটু ওদের সাথে গেলামতো তাই দিতে মনে ছিলো না।
আফনে কি ওগো লগের!
নাহ ওদের সাথের না! কিন্তু আমার এক ফ্রেন্ড ও ছিলো!
থাক মামা লাগবো না!
কেন কেন!
নাহ্!! নিয়া লাভ কি! একটু পরেইতো আইয়া নিয়া যাইবেন! আফনের বন্ধুরাতো তাই করে!
টাকা না দেয়ার আনন্দ নিয়ে হাটতে লাগলাম......আহ্ ওদের কি পাওয়ার!
চা তো খায়! টাকাও নিয়ে যায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




