সিরিজের প্রথম দিকটায় এতোটা আশার আলো ছড়িয়ে ঢাকার মাটিতে টাইগারদের ব্যাটিং বিপর্জয়! বড়ই অবাক হচ্ছি!
অনেকেই দেখলাম আজ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কুফা ষ্ট্যাডিয়াম এর কাছ থেকে জয় আশা করছি!
সেই কুফা স্টেডিয়াম তার সুনাম আজও ধরে রাখতে সক্ষম হয়েছে!
অপর দিকে আমাদের আম্পায়ার এনামুল হক মনিও আজ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ভূয়া আউট দিয়ে তিনি আজও ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রেখেছিলেন।
আর ওয়েস্ট ইন্ডিজের খেলওয়াড়রা দেখলাম আজ নতুন একটা কৌশল ও অবলম্বন করেছেন! আউট এর আবেদন করেছেন প্রতিটি বলেই! এই আবেদনের বিশেষ অবদান হিসেবে তারা ছিনিয়ে নেয় কিছু ভুয়া আউট ও টাইগারদের নার্ভাসনেস! নার্ভাস এর কারনেই আনামুল ও তামীমের উইকেট গুলো এতো তাড়াহুড়া করে লুটিয়ে পড়ে!
এখন আসি টাইগারদের পারফরমেন্স এ! ফিল্ডিং ভালোই দিচ্ছিলো! কিন্তু শেষ কয়েকটা ওভারে দারুন ১টা ক্যাচ মিস করা ও ফিল্ডিং এ ঢিলামি এনে দেয় তাদের এই সহজ পরাজয়!
শেষ দিকে একজন খেলোয়াড়ের কথা না বললেই নয়!
যিনি কখনোই আমাদের দেশের মিডিয়াকে আকর্ষন করতে পারেন না! কিন্তু তার নিয়মিত নৈপুন্যতেই আসছে বাংলাদেশের জয়গুলো! এমনকি পরাজয়ের সময়ও ভালো খেলা উপহার দিয়ে থাকেন।
হুম উনি মাহমুদুল্লাহ! ৩টা উইকেট ও ৫৬ টি রানের অনবদ্য ইনিংস খেলেও দলকে এনে দিতে পারেন নি কাঙ্খিত জয়!
সবশেষে বলতে চাই, পরাজয় থাকবেই ! ১ম ম্যাচগুলোতে হোচট খেয়েও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ঘুরে দাড়িয়েছে, ঠিক তেমনি আশা করবো বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচটিতে ঘুরে দাড়াবে। অনেক শুভকামনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




