somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের 2015-07-12 BdST

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টানা চারটি আন্তর্জাতিক ম্যাচে হারের পর আগ্রাসী মেজাজে খেলে অসাধারণ এই জয় পেল বাংলাদেশ। ৭ উইকেটের এই দাপুটে জয়ে সিরিজে ১-১ -এ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।

২০০৭ সালের বিশ্বকাপ ম্যাচের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে কোনো ম্যাচে হারাল বাংলাদেশ।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ ওভার বাকি থাকতে ১৬২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ওয়ানডেতে প্রথমে ব্যাট করে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে অলআউট হল তারা।

জবাবে ২৭ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে সব ধরনের অনিশ্চয়তা কেটে গেছে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অভিষেকে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে হইচই ফেলে দেওয়া কাগিসো রাবাদা নিজের প্রথম দুই ওভারে উইকেট নিয়ে চাপে ফেলেন স্বাগতিকদের।

দ্বিতীয় ওভারেই ফিরে যান তামিম ইকবাল। তেড়ে ফুঁড়ে মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন তিনি। রাবাদার বলে একটি করে ছক্কা ও চার হাঁকালেও তার বলেই বোল্ড হয়ে বিদায় নেন লিটন দাস।

২৪ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে সৌম্য ও মাহমুদউল্লাহর ব্যাটে। অতিথি বোলারদের চেপে বসতে দেননি এই দুই জনে। এক দিকে মাহমুদউল্লাহ ধীরস্থির ব্যাটিং করলেওআক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান সৌম্য।

দ্রুত রান সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের থিতু হতে দেয়নি সৌম্য-মাহমুদউল্লাহ জুটি। এই দুই জনের ব্যাটেই সিরিজে প্রথমবারের মত শতরানের জুটি পায় বাংলাদেশ।

সৌম্যর সঙ্গে ২২.৪ ওভারে ১৩৫ রানের জুটি গড়ে মাহমুদউল্লাহ ফিরে যাওয়ার সময় জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ রান। কাইল অ্যাবটের শিকারে পরিণত হওয়ার আগে ৫০ রান করেন তিনি। তার ৬৪ বলের ইনিংসটি ৬টি চারে গড়া।

ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া সৌম্য অপরাজিত থাকেন ৮৮ রানে। তার ৭৯ বলের ইনিংসে আছে ১৩টি চার।

এর আগে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই রানের জন্য লড়াই করতে হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে প্রতিপক্ষকে সব সময়ই চাপে রাখেন মুস্তাফিজ-নাসির-রুবেল হোসেনরা।

শুরু থেকেই ভালো বোলিংয়ের পুরস্কারটা পঞ্চম ওভারেই পেয়ে যায় বাংলাদেশ। মুস্তাফিজের দারুণ এক বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সাব্বির রহমানকে ক্যাচ দিয়ে ফিরে যান কুইন্টন ডি কক।

অন্য উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলাকে ফেরান জুবায়ের হোসেনের বদলে দলে ফেরা রুবেল। তার চমৎকার এক বলে বোল্ড হয়ে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

বোলিংয়ে এসেই আঘাত হানেন নাসির। ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই রাইলি রুশোকে বোল্ড করে অতিথিদের চাপে ফেলেন এই অফ স্পিনার।

আক্রমণে এসে সাফল্য পান অন্য অফ স্পিনার মাহমুদুল্লাহও। ডেভিড ‘কিলার’ মিলারকে মাশরাফির ক্যাচে পরিণত করেন তিনি।

রানের গতি বাড়ানোর সংগ্রামের সঙ্গে উইকেটও ধরে রাখতে ঘাম ঝরাতে হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। স্বাগিতক বোলারদের আঁটসাঁট বোলিংয়ে সপ্তম ওভার থেকে ৩২তম ওভারে দুটির বেশি চার হাঁকাতে পারেনি তারা।

রানের গতি বাড়াতে নাসিরকে উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে বিদায় নেন বিপজ্জনক ফাফ দু প্লেসি। লং অনে কিছুটা দৌড়ে সর্বোচ্চ ৪১ রান করা এই ব্যাটসম্যানের ক্যাচ তালুবন্দি করেন সৌম্য।

দ্বিতীয় স্পেলে ফিরে দক্ষিণ আফ্রিকার শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান জেপি দুমিনিকে বিদায় করেন মুস্তাফিজ। তার বলে আগেই শট খেলে শর্ট কাভারে সাব্বিরের তালুবন্দি হন দুমিনি।

দ্বিতীয় স্পেলে ফিরে রুবেল ফেরান ক্রিস মরিসকে। সাকিব আল হাসানের দুই ওভারে একটি করে চার হাঁকানো এই অলরাউন্ডারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রুবেল।

নিজের ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো ব্যাটিংয়ে নামার সুযোগ মেলে রাবাদার। তৃতীয় স্পেলে ফিরে দারুণ এক অফ কাটারে এই তরুণকে বোল্ড করেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত ৩৮ রানে ৩ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

দ্বিতীয় স্পেলে ফিরে নিজের তৃতীয় উইকেট নেন নাসির। ক্যারিয়ারে প্রথমবারের মতো তৃতীয় উইকেট নিতে কাইল অ্যাবটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ইনিংস দেড়শ’ পার হয় অলরাউন্ডার ফারহান বেহারদিনের দৃঢ়তায়। ৩৬ রান করা এই ব্যাটসম্যানকে সীমানায় নাসিরের ক্যাচে পরিণত করে অতিথিদের সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো অলআউট করতে অবদান রাখেন মাশরাফিও।

কোনো উইকেট না পেলেও ভালো বোলিং করেন সাকিব। ১০ ওভারে ৩০ রান দেন এই বাঁহাতি স্পিনার।

আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৬ ওভারে ১৬২ (আমলা ২২, ডি কক ২, দু প্লেসি ৪১, রুশো ৪, মিলার ৯, দুমিনি ১৩, বেহারদিন ৩৬, মরিস ১২, রাবাদা ১০, অ্যাবট ৫, তাহির ১*; নাসির ৩/২৬, মুস্তাফিজ ৩/৩৮, রুবেল ২/৩৪, মাহমুদউল্লাহ ১/১৩, মাশরাফি ১/১৭)

বাংলাদেশ: ২৭.৪ ওভারে ১৬৭/৩ (তামিম ৫, সৌম্য ৮৮*, লিটন ১৭, মাহমুদউল্লাহ ৫০, সাকিব ০*; রাবাদা ২/৪৫, অ্যাবট ১/২২ )
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×