কবরগুলো
জায়গাটাতে কবর গুলো
দূর থেকে দেখা মাতির ডিবিগুলো,
সারি সারি করে রাখা বাঁশের বেড়াগুলো-
ঘুরে বেড়ানো পিপড়ার দলগুলো,
বুনো ঘাসের দুলে উঠা কেমন
নিষ্ঠুর মাতন গুলো,
এক নিস্তব্দতাতে ঢেকে যাওয়া কবরগুলো।
কবরগুলোর -
অনেক কটি চেনা শোনা
জীবন নাচের সৃতিকথা মাখা,
পুরনো দিনের হাসি ভরা, দুঃখ ভরা সৃতিপূর্ণ গাথা।
জীবনটাকে নতুন করে ভাবা,
ভুল ভেঙ্গে আবার পথ চলা,
দেশ কে ভালবাসা আর দেশ মাতৃকাকে
নতুন করে কাছে টেনে নেওয়া।
একটি সুদীর্ঘ দীর্ঘশ্বাস সঙ্গে করে নিয়ে চলা।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




